আন্তর্জাতিক

হিন্দু ব্যক্তির শেষকৃত্য করলেন মুসলিম তরুণ

আন্তর্জাতিক ডেস্ক: কোভিডে আক্রান্ত হয়ে মৃত হিন্দু ব্যক্তির শেষকৃত্য করলেন অন্য ধর্মের দুই তরুণ।

মৃতের চিতাভস্ম কাবেরী নদীতে বিসর্জনও দেন তারা। তাদের একজন মুসলিম, অন্যজন খ্রিস্টান। নাম সাদ খায়ুম ও রাহুল জর্জ। ঘটনা ভারতের কর্নাটক রাজ্যের শ্রীরাঙ্গাপত্তন এলাকার।

গত ৩০ এপ্রিল দুই তরুণ ওই বৃদ্ধের শেষকৃত্য করেছেন। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারানো ওই হিন্দু ব্যক্তির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। যদিও তারাও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। তাই চিতাভস্ম নদীতে বিসর্জনের দায়িত্ব পড়ে খায়ুম ও জর্জের ওপর।

এই কাজ করতে গিয়ে তাঁরা বাধার মুখে না পড়লেও ভয়ে ছিলেন। কারণ একটাই। কর্নাটক রাজ্যে শাসকদল এখন বিজেপি। তাই অন্য ধর্মের মানুষের শেষকৃত্য করা এই রাজ্যে খানিকটা ঝুঁকির কাজ। কেননা কট্টর হিন্দুত্ববাদী বিজেপির ধর্ম নিয়ে কর্মকাণ্ড সমালোচিত।

ঝুঁকির বিষয়টি মানছেন রাহুল জর্জও। তিনি বলেন, ‌‘আমাদের শুধু এটা মনে হয়েছিল, যদি আমাদের কোনও ভুল হয়ে যায়। তবে আমরা কোনও বিতর্ক চাইনি। আমরা ভয় পেয়েছিলাম।’

খায়ুম বলেন, ‘আমরা প্রায়শই নিজেদের রসিকতা করি যে এটাকেও তারা (বিজেপি) শিগগিরই ‘শেষকৃত্য জিহাদ’ বলে অভিহিত করতে পারে। তবে আমরা এটাও জানি যে এই কাজটি করার প্রয়োজন ছিল।’

তিনি আরও বলেন, যদি আগামীতে কিছু অভিযোগ ওঠে, তবুও আমি মনে করি না যে আমরা অনুশোচনা করব।’

অবশ্য সাদ-রাহুলের এই ভয় সম্পূর্ণ ভিত্তিহীন নয়। বিগত কয়েক বছর ধরে কর্নাটকে সাম্প্রদায়িক হিংসা বেড়েই চলেছে। ‘লাভ জিহাদ’ থেকে ‘গো-হত্যা’ বিরোধী আইন; অনেক কিছুই পরিবর্তন হয়েছে দক্ষিণ ভারতের এই রাজ্যে। তাই ভিন্ন ধর্মের মানুষ ভয়ে থাকে

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা