আন্তর্জাতিক

পরকীয়াই বিচ্ছেদের কারণ

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের ২৭ বছর পর বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন বিল গেটস ও মেলিন্ডা। এটা পুরাতন খবর। তবে নতুন খবর হচ্ছে পরকীয়ার কারণে নাকি তাদের দূরে সরে যাওয়া। পিপল ডটকম ও ডেইলি মেইলের খবরে আঙ্গুল তোলা হয়েছে পৃথিবীর শীর্ষ ধনী বিল গেটসের দিকে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, মেলিন্ডা গেটসের সঙ্গে বিশেষ চুক্তি করে পুরানো প্রেমিকার সঙ্গে প্রতি বছর সৈকতে দীর্ঘ সময় কাটাতেন তিনি। ৬৫ বছর বয়সী গেটসের চেয়ে সেই বান্ধবী পাঁচ বছরের বড়। নাম অ্যান উইনব্ল্যাড। মেলিন্ডাকে গেটস যে বছর বিয়ে করেন, সেই ১৯৯৪ সালে অ্যানের সঙ্গে তার ব্রেকআপ হয়।

বিল গেটস এই চুক্তির কথা নিজেও স্বীকার করেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ১৯৯৭ সালে টাইম ম্যাগাজিনের একটি সাক্ষাৎকারে চুক্তির বিস্তারিত তুলে ধরেন তিনি।

ওই প্রতিবেদন থেকে জানা গেছে, ১৯৮৪ সালে অ্যানের সঙ্গে প্রথম দেখা হয় গেটসের। অ্যান এক সময় উপলব্ধি করেন, গেটস তার বিলিয়ন ডলার সাম্রাজ্য গড়তে দিন-রাত কাজে ডুবে থাকেন। তাই তিনি অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছিলেন। গেটস সেটি বুঝতে পেরে নিজে থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। টাইম ম্যাগাজিনকে তিনি তখন বলেন, ‘মেলিন্ডাকে যখন বিয়ের কথা ভাবি, তখন অ্যানকে ডেকে অনুমতি নেই।’

মেলিন্ডার বিষয়ে অ্যান টাইম ম্যাগাজিনকে বলেন, ‘আমি বলেছিলাম, সে গেটসের জন্য উপযুক্ত। কারণ তার বুদ্ধিবৃত্তিক একটা শক্তি আছে।’

প্রতিবেদেন আরও বলা হয়েছে, শুধু অ্যানের কারণে মেলিন্ডার সঙ্গে গেটসের বিচ্ছেদ হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। তবে গেটসের পুরোনো সাক্ষাৎকার থেকে বোঝা গেছে, কমপক্ষে এক দশক অ্যানের সঙ্গে তিনি সময় কাটাতে পারবেন, এমন চুক্তি ছিল মেলিন্ডার সঙ্গে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা