আন্তর্জাতিক

৪ দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : করোনার কারণে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপালের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া। কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারী ছাড়া এই চার দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এর আগে গত ২৬ এপ্রিল ভারতের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি।

বুধবার (৫ মে) মালয়েশিয়ার সিনিয়র সুরক্ষা মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব এক বিবৃতিতে বলেছেন, এই নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদি সোশ্যাল ভিজিট পাস ও ব্যবসায়িক ভ্রমণসহ সব শ্রেণির ভ্রমণকারীদের জন্যই প্রযোজ্য। তবে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। মালয়েশিয়ার বেশ কয়েকটি রাজ্যে নিয়ন্ত্রণ আদেশ বাস্তবায়ন ও করোনা সংক্রমণ বাড়তে থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ক্ষেত্রে ১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্কিত ভিয়েনা কনভেনশন অনুসারে দেশটির সরকার ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।

ইসমাইল সাবরি ইয়াকুব বলেন, করোনার ভারতীয় ধরনকে সামনে রেখে ভারতীয় উপমহাদেশ থেকে আগত ভ্রমণকারীদের ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারতের প্রতিবেশী দেশগুলোতে সাপ্তাহিক সংক্রমণের হার মারাত্মক বৃদ্ধি পেয়েছে। নেপালের সংক্রমণ এপ্রিলের শুরুতে রেকর্ড করা সংখ্যার চেয়ে ১৪ গুণ বেড়েছে। শ্রীলঙ্কা ও পাকিস্তানেও সংক্রমণ বেড়েছে বলে জানান তিনি।

এদিকে গত ২৪ ঘণ্টায় মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৪৪ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ২৪ হাজার ৩৭৬ জনে। এ সময়ে মারা গেছেন ১৭ জন। দেশটিতে কোভিড-১৯ রোগে এখন পর্যন্ত মোট ১ হাজার ৫৯১ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৯ হাজার ৮৪৬ জন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা