আন্তর্জাতিক

দৈনিক আক্রান্ত ও মৃত্যুতে ভারতের বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশগুলোর মধ্যে বর্তমানে শীর্ষে আছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ রোগে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন, মারা গেছেন ৩ হাজার ৯৮২ জন।

ভারতের জাতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে বিশ্বের কোনো দেশ করোনায় একদিনে এত বেশি সংখ্যক আক্রান্ত ও মৃত্যু দেখেনি।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো দৈনিক আক্রান্তের সংখ্যায় চার লাখর ঘর পেরোলো ভারত। এক সপ্তাহ আগে, গত ৩০ এপ্রিল প্রথমবারের মতো দৈনিক আক্রান্তের সংখ্যা চার লাখ ছাড়িয়েছিল দেশটিতে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই দিন ভারতে আক্রান্ত হয়েছিলেন ৪ লাখ ২ হাজার ৩৫১ জন।

এদিকে, একদিকে যেমন দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে, অন্যদিকে দেশজুড়ে করোনা টেস্টের সংখ্যাও কমছে ভারতে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বুধবার ভারতজুড়ে করোনা টেস্ট হয়েছে ১৫ লাখ ৪০ হাজার মানুষের। আগের দিন মঙ্গলবার ভারতে করোনা টেস্ট হয়েছে ১৬ লাখ ৬০ হাজার।

প্রথম যেদিন দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছিল, সেদিন সেখানে করোনা টেস্ট করা হয়েছিল ১৯ লাখ ৪০ হাজার জনের।

সরকারি পরিসংখ্যান বলছে, গত তিন দিন ধরে ভারতে করোনা টেস্টে ‘পজিটিভ’ শনাক্তের হার দেখা গেছে ২৪ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ, যারা টেস্ট করাতে আসছেন, তাদের প্রায় এক তৃতীয়াংশই শনাক্ত হচ্ছেন ‘পজিটিভ’ হিসেবে।

দৈনিক হিসেবে গত ২৪ ঘণ্টায় ভারতের রাজ্যগুলোর মধ্যে করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতের পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যটিতে গত এক দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৬৪০ জন। এ রোগে আক্রান্ত হয়ে সেখানে মারা গেছেন ৯২০ জন।

এই হিসেবে মহারাষ্ট্রের পরই আছে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটক। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে করোনায় আক্রান্ত নতুন ররোগীর সংখ্যা পৌঁছেছে ৫০ হাজার ১১২তে, আর এই সময়সীমার মধ্যে সেখানে মারা গেছেন ৩৪৬ জন।

এছাড়া আরো যেসব রাজ্যে দৈনিক আক্রান্তের হার বেশি দেখা গেছে, সেগুলো হলো—কেরালা (৪১ হাজার ৯৫৩), তামিল নাড়ু (২৩ হাজার ৩১০), পশ্চিমবঙ্গ (১৮ হাজার ১০২), পাঞ্জাব (৮ হাজার ১৫), উত্তরাখণ্ড (৭ হাজার ৭৮৩), আসাম (৪ হাজার ৮২৬), জম্মু ও কাশ্মির (৪ হাজার ৪১৬)

২৪ ঘণ্টায় মৃত্যুর হিসেবে মহারাষ্ট্রের পরই আছে উত্তর প্রদেশ। করোনায় এক দিনে ভারতের অন্যতম বৃহৎ এই রাজ্যটিতে বুধবার মারা গেছেন ৩৫৭ জন। এই তালিকায় থাকা অন্যান্য রাজ্যগুলো হলো—কর্নাটক (৩৪৬ জন), পাঞ্জাব (১৮২ জন), হরিয়ানা (১৮১ জন) এবং তামিল নাড়ু (১৬৭ জন)। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা