আন্তর্জাতিক

শপথ নিলেন মমতা, অভিনন্দন মোমেনের

আন্তর্জাতিক ডেস্ক : তৃতীয় মেয়াদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ঘোষিত ফলাফলে বিপুল জয় পায় তৃণমূল কংগ্রেস।

বুধবার (০৫ মে) ভারতের সময় সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে রাজভবনে এই শপথগ্রহণ করেন মমতা। রাজ্যপাল জগদীপ ধনখড় তাকে মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করান। গতবার মমতার শপথ হয়েছিল রেড রোডে। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে এবার সেই আড়ম্বর এবার নেই।

শপথের পর মুখ্যমন্ত্রী বলেন, তার প্রথম কাজ করোনাকে নাগালে রাখা। বেলা সাড়ে ১২টায় করোনা নিয়ে বৈঠক রয়েছে। যা নিয়ে দুপুর ৩টার সময় সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে বৈঠকেরে বিষয়ে। পাশাপাশি তিনি দ্বিতীয় কাজ হিসেবে যেটাকে গুরুত্ব দিচ্ছেন, তা হল বাংলায় যেন কোনও অশান্তি না হয়। অশান্তি করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেন মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন তাকে অভিনন্দন জানান।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা