আন্তর্জাতিক

রকেট হামলা বাগদাদে মার্কিন বিমান ঘাঁটিতে

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সেনাদের অবস্থানকারী একটি বিমানঘাঁটি লক্ষ করে রকেট হামলা হয়েছে। গত দশদিনের মধ্যে দ্বিতীয় বার এমন হামলার ঘটনা ঘটল।

রোববার (২মে) ইরাকী নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সি-র‍্যাম রকেট বিধ্বংসী অস্ত্র দ্বারা একটি রকেট ধ্বংস করা হয়েছে। এই ভারি অস্ত্র ও মর্টার ব্যবস্থা ইরাকে মার্কিন বাহিনীকে সুরক্ষার জন্য নিয়োজিত রাখা হয়েছে।

এই হামলার দায় তাৎক্ষনিকভাবে কোনো সংগঠন স্বীকার করেনি। হামলায় কেউ হতাহত হয়নি বলেও সেনা সূত্র জানিওয়েছে। মার্কিন বাহিনী ও কূটনীতিকদের ওপর এ ধরণের হামলার জন্য ওয়াশিংটন নিয়মিতভাবে ইরানের সঙ্গে সম্পৃক্ত ইরাকি গ্রুপগুলোকে দায়ী করে আসছে।

২০০৩ সালে ইরাক যুদ্ধের পর থেকেই দেশটিতে ইরান ও যুক্তরাষ্ট্রের বাহিনীর উপস্থিতি রয়েছে। ইরাকে এখনও মার্কিন সামরিক বাহিনীর আড়াই হাজার ট্রুপ নিয়োজিত রয়েছে।

গত সপ্তাহে বাগদাদ বিমানবন্দরের ঘাঁটিতে তিনটি রকেট হামলা হয়েছে। এই ঘাঁটির নিয়ন্ত্রণে রয়েছে ইরাকি বাহিনী। হামলায় একজন ইরাকি সেনা আহত হন।

গত জানুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতাগ্রহণের পর থেকে এখন পর্যন্ত ইরাকে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে প্রায় ৩০টি রকেট ও বোমা হামলা রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে মার্কিন বাহিনী, মার্কিন রাষ্ট্রদূত, ইরাকী বাহিনীর মালামাল সরঞ্জামের গাড়িতে লক্ষ্য করে হামলা।

এসব হামলায় দু’জন বিদেশি ঠিকাদার, একজন ইরাকি ঠিকাদার ও আটজন বেসামরিক ইরাকি নাগরিক নিহত হয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়েও ২০১৯ সালের মাঝামাঝি সময় থেকে ইরাকে অনেকগুলো হামলা হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা