আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী হতে বাধা নেই মমতার

আন্তর্জাতিক ডেস্ক : তৃণমূল কংগ্রেস প্রত্যাশার চেয়ে ভালো ফল করার পরও নিজ আসনে হেরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। কে হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তবে বিশেষজ্ঞদের মতে, নিজের আসনে হারলেও মুখ্যমন্ত্রী হতে বাধা নেই মমতার।

একসময়ের সহযোদ্ধা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে প্রার্থী হওয়ার পর থেকেই মমতার জয় নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অবশেষে রোববার সব নাটকীয়তার পর শুভেন্দুকে জয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মমতা হেরে যাওয়ায় নতুন প্রশ্নের জন্ম নিয়েছে। কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

তবে বিশেষজ্ঞদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানায় বিধায়ক হিসেবে জয় না পেলেও মুখ্যমন্ত্রী হতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে নেই কোনো সাংবিধানিক বাধা।

নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের বিধায়করা তাদের পরিষদীয় নেতা নির্বাচন করবেন। এক্ষেত্রে নির্বাচিত নেতা বিধায়ক না হলেও কোনো অসুবিধা নেই। তবে মুখ্যমন্ত্রী পদে শপথ নেয়ার ছয় মাসের মধ্যে মমতাকে জিততে হবে যে কোনো বিধানসভা নির্বাচনে।

যেহেতু প্রার্থী মারা যাওয়ার কারণে পশ্চিমবঙ্গের দুই আসনে নির্বাচন হয়নি, তাই ৯০ দিনের মধ্যে ওই আসন দুটিতে ভোট আয়োজন করতে হবে নির্বাচন কমিশনকে। এক্ষেত্রে উপনির্বাচনে জয় পেয়ে মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকতে পারবেন বলেই মত বিশেষজ্ঞদের।

আনন্দবাজার জানায়, বিধানসভার নির্বাচনে ২১০টির বেশি আসন পেয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসল মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এ নির্বাচনে ৫০ ভাগ ভোট পড়েছে নারীদের। জয়ের বন্দরে পৌঁছে দিতে তারাই ভূমিকা রেখেছেন বলে জানান খোদ মমতা। ৭৫টির বেশি আসনে জিতে বিরোধী দল এবার বিজেপি। এদিকে, দিনভর নাটকীয়তার পর মমতার আসন নন্দীগ্রামে বিজেপির শুভেন্দু অধিকারীকে জয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এদিকে, জানা গেছে, ২০১১ সালে গো-হারা হয়ে বামফ্রন্ট সমর্থকরা মমতার বিরুদ্ধে প্রতিশোধ নিতে ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপিকে ঢালাওভাবে ভোট দিয়েছেন। সেই বামফ্রন্ট এবার হিন্দুত্ববাদী বিজেপিকে আটকাতেই ঢালাও ভাবে তৃণমূলকে ভোট দেওয়ার ফলেও তৃণমূলের কাছে এ জয়ের রাস্তা তৈরি হয়েছে বলেও অনেকে মনে করছেন। যদিও এবার তারা বিধানসভার একটি আসনও না পেয়ে রাজনৈতিকভাবে চরম অস্তিত্ব সংকটে পড়েছে।

অন্যদিকে ২০০ আসনে জয় নিয়ে তৃণমূলকে হটিয়ে বাংলার মসনদে বসার যে আত্মবিশ্বাসের ঢেকুর তুলেছিলেন বিজেপি, তাদের খুশি থাকতে হচ্ছে মমতার বিরোধীদলের চেয়ার নিয়েই।

রাজ্যটিতে গত ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আট দফায় ভোট হয় ২৯২টি আসনে। করোনায় দুজন প্রার্থী মারা যাওয়ায় দুটি আসনে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা