আন্তর্জাতিক

আসামে বিজেপি, তামিলনাডুতে পালাবদল

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গ আর কেরালার মতো আসামের মানুষও ক্ষমতাসীন সরকারের ওপরই পুনরায় আস্থা রাখল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যটিতে ফের ক্ষমতায় আসছে বিজেপি। তবে দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ক্ষমতার পালাবদল হতে চলেছে।

আসামে এবার সেই অর্থে কোনও প্রতিষ্ঠানবিরোধী হাওয়া ছিল না, নির্বাচনের ফলে এরই প্রতিফলন ঘটেছে। ১২৬ আসনের আসাম বিধানসভায় বিজেপি নেতৃত্বাধীন বিজেপি জোট পেয়েছে ৭৯টি আসন। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট ৪৫ আসন পেয়েছে।

আসামে ১২৬টি আসনে বিজেপি জোট এগিয়ে রয়েছে ৮১ আসনে। অপরদিকে কংগ্রেস জোট এগিয়ে রয়েছে ৪৫টি আসনে। ২০১৬ সালে অসামের ১২৬ আসনের ৮৬ আসনে জিতেছিল বিজেপি জোট। কংগ্রেস ২৬ এবং এআইইউডিএফ ১৩টিতে জিতেছিল।

ভারতের জাতীয় মূলস্রোত থেকে রাজনৈতিক ও ভৌগোলিকভাবে অনেকটাই দূরের দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে আসামেই প্রথম সরাসরি নির্বাচনে জিতে ২০১৬ সালে ক্ষমতায় আসে কট্টর হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি।

২০১৬ সালে মুখ্যমন্ত্রী হন সর্বানন্দ সোনোয়াল। তার আমলেই ২০১৮ সালে আসামে এনআরসি প্রকাশিত হয়। তালিকায় চূড়ান্তভাবে ঠাঁই হয় ৩ কোটি ১১ লাখ মানুষের। আর তালিকা থেকে বাদ পড়েন ১৯ লাখ ৬ হাজার মানুষ। তারপর বিজেপি আবার জয় পেল।

জটিল জনবিন্যাসের আসামে এতদিন ভাষিক মেরুকরণের নিরিখে ভোট হত। বিজেপির উত্থানের পর রাজ্যটিতে ধর্মীয় মেরুকরণের প্রেক্ষাপট প্রবলভাবে ক্রিয়াশীল হয়ে উঠেছে। এবারের নির্বাচনেরও ফলেও তারই ইঙ্গিত পাওয়া গেল।

এদিকে দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাডুতে এক দশক পর ক্ষমতার বাইরে যাচ্ছে জয়ললিতার দল সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম বা এআইএডিএমকে। তাদের জায়গায় ক্ষমতায় আসছে এম কে স্টালিন নেতৃত্বাধীন দ্রাবিড় মুনেত্র কড়গম বা ডিএমকে।

তামিলনাডুর ২৩৪ আসনের মধ্যে ১৫৩ আসনে এগিয়ে রয়েছে ডিএমকে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী এআইএডিএমকে এগিয়ে রয়েছে ৮৫ আসনে। এই রাজ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে ডিএমকে।

জয়ললিতার হাত ধরে তামিলনাড়ুতে তুমুল জনপ্রিয়তা পাওয়া এআইএডিএমকে ২০১১ সাল থেকে রাজ্য শাসন করছে। ২০১৬ সালে জয়ললিতার মৃত্যুর পর এবারই প্রথম বিধানসভা নির্বাচনের পরীক্ষায় পড়তে হয়েছে তাদের। দলটি বিজেপির সাথে জোট করেছিল।

অন্যদিকে তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী করুনানিধির সন্তান ও রাজনৈতিক উত্তরাধিকার এম কে স্টালিনের নেতৃত্বাধীন ডিএমকের জোট ছিল কংগ্রেসের সঙ্গে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও তামিলনাডুতে ভালো ফল করেছিল দলটি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা