আন্তর্জাতিক

নন্দীগ্রামে শুভেন্দুর জয়ের দাবি, ফল স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক: সকালের দিকে শুভেন্দুর পাল্লা ভারি। আবার বিকেলে মমতার জয়ের খবার চাউর হয়ে যায়। সন্ধ্যায় ফের শুভেন্দুর জয়ের খবর।

এমন নানা নাটকীয়তার পর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন নন্দীগ্রামের ফলাফল আপাতত স্থগিত করা হয়েছে। রোববার (২ মে) রাতে রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা আরিজ আফতাব এ ঘোষণা দেন।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, নন্দীগ্রামের ভোটের ফল ঘোষণা আপাতত স্থগিত করা হয়েছে। সেখানে নতুন করে ভোট গণনা হতে পারে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রিটার্নিং অফিসার। তবে আপাতত বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী জয়ী বলে জানিয়েছেন আরিজ আফতাব।

তিনি বলেন, আপাতত জয়ী শুভেন্দু অধিকারী। পুনরায় গণনার ব্যাপারে এখনও কোনো আবেদন আসেনি। তা হবে কি-না ঠিক করবেন রিটার্নিং অফিসার। এটা আংশিক না সম্পূর্ণ গণনা হবে সেটাও তিনি ঠিক করবেন।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আকর্ষণের কেন্দ্রবিন্দু নন্দীগ্রামের ভোট নিয়ে চরম নাটকীয়তা তৈরি হয়েছে। ১৭ রাউন্ড ভোট গণনার পর খবর আসে, সেখানে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি জয়ী হয়েছেন। কিন্তু সন্ধ্যা গড়াতেই মমতার জয় নিয়ে বিভ্রান্তি শুরু হয়। সার্ভারে সমস্যার কারণে সঠিকভাবে কিছু জানাও যাচ্ছে না। তারপরই খবর আসে, নন্দীগ্রামে ১ হাজার ৬২২ ভোটে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী জয়ী হয়েছেন।

নন্দীগ্রামের ভোটের ফলাফলের বিষয়ে শুভেন্দু জানিয়েছেন, ১ হাজার ৬২২ ভোটে আমি জিতেছি।’ তবে সংবাদ সম্মেলনে নন্দীগ্রামে হেরে গেছেন জানিয়ে মমতা বলেছেন, ‘আমার কাছে অভিযোগ রয়েছে, রায় ঘোষণার পর কারচুপি হয়েছে। আদালতে যাব।

এর কিছুক্ষণ পরে টুইট করে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, নন্দীগ্রামে ভোট গণনা এখনও চলছে। কোনো রকম জল্পনায় কান না দেয়ার অনুরোধও করা হয়। তারপরেই রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা ভোট পুনর্গণনা হতে পারে বলে জানান।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা