আন্তর্জাতিক

মিয়ানমারে সামরিক বাহিনীর গুলি, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সামরিক বাহিনীর গুলিতে আরও আট বিক্ষোভকারী নিহত হয়েছেন। নিহতরা সামরিক অভ্যুত্থানের প্রতিবাদ এবং গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

রোববার (২ মে) দেশটির বেশ কয়েকটি বড় শহরে বিক্ষোভরত মানুষের ওপর সামরিক বাহিনী গুলিবর্ষণ করলে নিহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রোববার মিয়ানমারজুড়ে বড় ও ছোট শহরগুলোতে সাধারণ মানুষ ‘দ্য গ্লোবাল মিয়ানমার স্প্রিং রিভোলিউশন’-এর আহ্বান জানিয়ে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ অংশ নেয়। এছাড়া পোপ ফ্রান্সিস শান্তির আহ্বান জানানোর পর বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে মিয়ানমারের বাইরেও।

বার্তাসংস্থা মিজিমা’র বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে দু’জনকে গুলি করে হত্যা করা হয়েছে।
অন্যদিকে ওয়েটলেট শহরে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম মিয়ানমার নাউ।

এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় শান প্রদেশের দু’টি পৃথক শহরে আরও দুজনকে হত্যা করেছে দেশটির সামরিক বাহিনী। উত্তরাঞ্চলীয় পাকান্ত শহরেও একজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে কাচিন নিউজ গ্রুপ।

বার্তসংস্থা রয়টার্স অবশ্য নিহতের এই সংখ্যাটি যাচাই করতে পারেনি। এছাড়া এ বিষয়ে জানতে জান্তা সরকারের এক মুখপাত্রের সঙ্গে রয়টার্স যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে গত ১ ফেব্রুয়ারি এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে আক্ষরিক অর্থেই ক্ষমতাসীন গণতান্ত্রিক সরকারকে ছুঁড়ে ফেলে দেশের ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী।

দেশটির সেনাপ্রধান মিং অং হ্লেইং এর নেতৃত্বে সংঘটিত ওই অভুত্থানে বন্দি হন মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী সু চি এবং তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) বেশ কয়েকজন সদস্য। এদের মধ্যে সু চির মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রী, প্রাদেশিক মুখ্যমন্ত্রী ও পার্লামেন্ট সদস্যরাও রয়েছেন।

এরপর থেকেই গণতন্ত্রের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন মিয়ানমারের সাধারণ মানুষ।

সূত্র: আলজাজিরা

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা