আন্তর্জাতিক

শ্রীলংকায় করোনার নতুন শক্তিশালী স্ট্রেইন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ভারতীয় স্ট্রেনের দাপটের মধ্যে এবার শ্রীলংকাতেও আরও শক্তিশালী একটি স্ট্রেইন শনাক্ত হয়েছে।

করোনার নতুন এ ধরণটি বাতাসে ভেসে থাকতে পারে এবং এখন পর্যন্ত দেশটিতে পাওয়া সব স্ট্রেইনের চেয়ে বেশি শক্তিশালী বলে জানা গেছে। খবর এনডিটিভির।

গত সপ্তাহের নববর্ষ উৎসবের পর এই ধরণটি বেশ দ্রুত গতিতে ছড়াচ্ছে এবং তরুণরা বেশি সংখ্যায় আক্রান্ত হচ্ছেন বলে শ্রীলংকার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

শ্রী জয়াবর্ধনপুর ইউনিভার্সিটির ইমিউনোলজি অ্যান্ড মলিকিউলার সায়েন্সেস বিভাগের প্রধান নীলিকা মালাভিগে বলেন, করোনাভাইরাসের এই স্ট্রেইনটি এই দ্বীপে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বেশি সংক্রমণ ক্ষমতাসম্পন্ন। নতুন এই স্ট্রেনটি বায়ুবাহিত। এর ফোঁটাগুলো প্রায় ঘণ্টাখানেক বাতাসে ভেসে থাকতে সক্ষম।

মধ্য এপ্রিলে নববর্ষ উৎসবের আগ পর্যন্ত শ্রীলংকায় দৈনিক সংক্রমণ ছিল দেড়শোর মতো। বর্তমানে দৈনিক প্রায় ৬০০ জন আক্রান্ত হচ্ছেন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৯৯ হাজার ৬৯১ জন এবং মৃত্যু হয়েছে ৬৩৮ জনের।

দেশটির জনস্বাস্থ্য পরিদর্শক উপুল রোহানা বলেন, পরবর্তী দুইটি ইনকিউবেশন পিরিয়ডে ভাইরাসটির তৃতীয় ঢেউ তৈরি হতে পারে। আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই বাস্তব চিত্র সামনে আসবে।

সানসিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা