আন্তর্জাতিক

মুখে মুখ রেখে বাঁচানোর শেষ চেষ্টা!

আন্তর্জাতিক ডেস্ক: করোনা আক্রান্ত স্বামীর প্রবল শ্বাসকষ্ট শুরু হতে তাকে নিয়ে অটোরিক্সায় করে হাসপাতালের উদ্দেশে রওনা হন আগ্রার রেনু সিংঘল।

কিন্তু পথে তার শ্বাসকষ্ট বাড়তে থাকে। তাই স্বামীকে বাঁচাতে নিরুপায় স্ত্রী মুখে মুখ দিয়ে শ্বাস দিয়ে বাঁচিয়ে তোলার চেষ্টা করেন। শেষরক্ষা হয়নি। সোমবার হাসপাতালের বাইরে রেণুর কোলেই মৃত্যুর মুখে ঢলে পড়েন তার স্বামী রবি সিংঘল।

স্বামীকে বাঁচাতে শেষ মুহূর্ত পর্যন্ত ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা রেণুর এ মরিয়া প্রচেষ্টার ছবি দেশটির সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমন ঘটনায় আরও একবার ফুটে উঠছে ভারতে দ্বিতীয় দফায় মহামারি করোনার প্রকোপে কোভিড রোগীদের করুণ দশার ছবি।

পুলিশ জানিয়েছে, আবাস বিকাশ সেক্টরের বাসিন্দা রবি সিংঘলের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হয়েছিলেন রেণু। অটোরিক্সায় করে তড়িঘড়ি পৌঁছাতে চেয়েছিলেন সরোজিনী নাইডু মেডিকেল কলেজ ও হাসপাতালে।

তবে সেই সরকারি হাসপাতালে ভর্তি করানোর আগেই রবির শ্বাসকষ্টের সমস্যা গুরুতর হতে শুরু করে। আর তাই স্বামীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে অটোর মধ্যেই তাকে কৃত্রিম উপায় বাঁচানোর চেষ্টা শুরু করেন স্ত্রী রেণু। তবে তিনি স্বামীকে বাঁচাতে পারেননি।

দ্বিতীয় দফায় করোনার প্রকোপে ভারতের অবস্থা কতটা বিপর্যস্ত তার একটা ভয়বাহ দৃশ্য হয়ে উঠেছে এই ছবি। করোনায় আক্রান্তদের চিকিৎসায় ভারতের হাসপাতালগুলোতে অক্সিজেনের হাহাকার শুরু হয়েছে। অনেক হাসপাতালে তো রোগীও ভর্তি নেওয়া হচ্ছে না।

এর মধ্যে ভারতে করোনা সংক্রমণ-মৃত্যুতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে। সোমবার সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন আক্রান্ত হয়েছেন। এই সময়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৮১২ জনের।

সানসিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা