আন্তর্জাতিক

প্রাইভেটকারের ছাদে বাবার লাশ বেঁধে শ্মশানে!

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র অক্সিজেন সংকট ভারতজুড়ে । দেশটির বিভিন্ন প্রান্তে বিরোধী দলের নেতা বা মুখ্যমন্ত্রীরা এই সংকটের কথা আগেই জানিয়েছেন। কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছিলেন, তার রাজ্যে অক্সিজেনের কোনো ঘাটতি নেই।

সেই যোগীর রাজ্যেরই দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভাইরাল ছবি দুটির একটিতে দেখা যাচ্ছে, গাড়ির ছাদে বাবার লাশ বেঁধে শেষকৃত্যের জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। অন্য ছবিতে দেখা যাচ্ছে, স্বামীর মুখে নিজের মুখ দিয়ে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন এক নারী।

প্রথম ছবিতে দেখা যাচ্ছে, একটি লাল সেডানের ছাদে সাদা চাদরে মোড়া একটি লাশ। এটি আগ্রার মোহিত নামের এক ব্যক্তির বাবার মরদেহ বলে জানা গেছে। তিনি সম্প্রতি করোনায় মারা গেছেন।

কিন্তু শেষকৃত্যের জন্য লাশবাহী কোনো গাড়ি পাননি। পরে নিজের প্রাইভেটকারের ছাদে বাবার লাশ বেঁধে আগ্রার মোক্ষধামে নিয়ে যান শেষকৃত্যের জন্য। তবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। উত্তরপ্রদেশে শেষকৃত্যের জন্য শ্মশানের বাইরে রীতিমতো টিকিট কেটে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে মানুষকে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আর একটি ছবিতে দেখা যাচ্ছে, অটোরিকশায় কোনো রকমে শুয়ে আছেন এক ব্যক্তি। আর তার মুখে মুখ দিয়ে এক নারী অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন। সোশ্যাল মিডিয়ায় ছবিটি প্রকাশ করে দাবি করা হয়েছে, ওই ব্যক্তির শ্বাসকষ্ট শুরু হয়েছিল।

কিন্তু কোথাও অক্সিজেন পাওয়া যাচ্ছিল না। তাই স্বামীকে বাঁচাতে নিজের মুখ দিয়েই কৃত্রিমভাবে শ্বাসপ্রক্রিয়া চালানোর চেষ্টা করছিলেন ওই নারী। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি বলে জানা গেছে। এটিও উত্তরপ্রদেশের আগ্রার ঘটনা বলে দাবি করা হয়েছে টুইটে।

করোনা পরিস্থিতি নিয়ে ভারতের উত্তরপ্রদেশে ইতোমধ্যেই রাজনৈতিক বাকযুদ্ধ শুরু হয়েছে। সমাজবাদী পার্টি নেতা রামগোপাল বাঘেল রাজ্যের এই পরিস্থিতির জন্য রাজ্য এবং কেন্দ্র সরকারের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। তার অভিযোগ, এই অতিমারি পরিস্থিতি সামাল দিতে বিজেপি সম্পূর্ণ ব্যর্থ। তারা মানুষকে বিভ্রান্ত করছে।

সূত্র: সংবাদ প্রতিদিন

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা