আন্তর্জাতিক

করোনায় আক্রান্তের সঙ্গে পিপিই পরেই বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে করোনা ভাইরাস। বিয়ের সব কিছু ঠিক, শুধু আনুষ্ঠানিকতা বাকি। এর মধ্যেই খবর এলো পাত্র করোনায় আক্রান্ত। চিকিৎসার জন্য ভর্তি হন হাসপাতালেও।

কিন্তু তাতে কী! বিয়ের কাজ তো আর থেমে থাকতে পারে না। শেষ পর্যন্ত পূর্ব নির্ধারিত দিনেই বিয়ে হলো। তবে সেটা হাসপাতালে। পাত্র করোনায় আক্রান্ত হওয়ায় পিপিই পরে হাসপাতালেই বিয়ের কাজ সম্পন্ন হলো পাত্রীর।

ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার আলাপ্পুঝা মেডিকেল কলেজে। সেখানে করোনায় আক্রান্ত পাত্রকে হাসপাতালের কোভিড ওয়ার্ডে পার্সোনাল প্রোটেকশন ইক্যুয়িপমেন্ট (পিপিই) কিট পরেই বিয়ে করেন পাত্রী।


ভারতের সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, কেরালা রাজ্যের আলাপ্পুঝার কাইনাকারি নামক এলাকার বাসিন্দা ওই পাত্রের নাম শরথ মন (২৮)। আর পাত্রী থেক্কানারইয়াদের আভিরামি (২০)।

রোববার (২৫ এপ্রিল) দু’জনের বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। কিন্তু বিয়ের কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হন শরথ ও তার মা। চিকিৎসার জন্য তাদের আলাপ্পুঝার মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়।

এরপরই দুই পক্ষের মাথায় হাত পড়ে। কারণ বিয়ের দিন পাত্র বিয়ের আসরের বদলে ভর্তি রয়েছেন হাসপাতালে। সেক্ষেত্রে বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দেওয়া ছাড়া উপায় ছিল না।

তবে দুই পক্ষই ঠিক করে বিয়ে হবে। সেই অনুযায়ী জেলা প্রশাসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিয়ের জন্য অনুমতি চেয়ে আবেদন জানায় উভয় পরিবার। দুইপক্ষ থেকেই দেওয়া হয় অনুমতি। শেষপর্যন্ত পূর্ব নির্ধারিত দিনে অর্থাৎ রোববারই হাসপাতালের কোভিড ওয়ার্ডে পাত্রী আভিরামিকে বিয়ে করেন শরথ।

সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই দু’জনের বিয়ের একাধিক ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, শাড়ি-গয়নায় সেজে নয়, পিপিই কিট পরে বিয়ে করতে এসেছেন আভিরামি। অন্যদিকে, শরথের পরণে নীল জামা এবং প্যান্ট।

হাসপাতালের চিকিৎসক, নার্স এবং পরিবারের অল্প কয়েকজন সদস্যদের উপস্থিতিতেই দু’জনের বিয়ে সম্পন্ন হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা