আন্তর্জাতিক

ইরাকে করোনা হাসপাতালে আগুনে ২৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ইরাকের রাজধানী বাগদাদে একটি করোনা হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন। স্থানীয় সময় শনিবার (২৪ এপ্রিল) বাগদাদের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার কাজে ব্যবহৃত ওই হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে। কয়েকটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, ওই দুর্ঘটনায় মারা গেছেন ২৩ জন।

রয়টার্স জানিয়েছে, ইরাকের রাজধানীর দিয়ালা ব্রিজ এলাকায় ইবনে খতিব হাসপাতালে অগ্নিকাণ্ডের পর এই হতাহতের ঘটনা ঘটে। হাসপাতালের আইসিইউতে থাকা অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনাস্থলের পাশে থাকা রয়টার্সের এক ফটোগ্রাফার জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পর অনেকগুলো অ্যাম্বুলেন্স হাসপাতালে গেছে এবং আহতদের চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে গেছে।

এমনকি আগুনে আহত হননি এমন রোগীদেরও অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। অগ্নিকাণ্ডের পর হাসপাতালে থাকা ১২০ জন রোগীর মধ্যে এখন পর্যন্ত ৯০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইরাকি সিভিল ডিফেন্সের প্রধান মেজর জেনারেল খাদিম বোহান।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, হাসপাতালটিতে আগুন লাগার পর লোকজন আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। আগুনের ভয়াবহতা দেখে অগ্নিনির্বাপক কর্মীরাও শিহরিত হন।

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি এই ঘটনাকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে দ্রুত তদন্ত করার আহ্বান জানিয়েছেন।

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, করোনা মহামারি শুরুর পর থেকে ইরাকে এখন পর্যন্ত ১০ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ১৫ হাজার ২১৭ জন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা