আন্তর্জাতিক

মাস্কের সংস্পর্শে এলেই মারা যাবে করোনা

আন্তর্জাতিক ডেস্ক: সারা বিশ্ব করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে এই মুহূর্তে হিমশিম খাচ্ছে । এই ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে মাস্ক, পিপিই, সঠিকভাবে জীবাণুমুক্তকরণ ছাড়া কোনো উপায় নেই।

এই অবস্থায় এমন এক মাস্ক তৈরি করেছেন একদল গবেষক যেটি শুধু ভাইরাসকে শরীরে প্রবেশই ঠেকাতে পারবে না, বরং মাস্কের উপর চলে আসা ভাইরাসটিকেও মেরে ফেলবে।

সম্প্রতি ‘আমেরিকান কেমিক্যাল সোসাইটি- অ্যাপ্লায়েড মেটেরিয়ালস অ্যান্ড ইন্টারফেসেস’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে এই গবেষণা।

গবেষকরা জানিয়েছেন, মলিবডেনাম ডাইসালফাইড দিয়ে তৈরি হবে এই মাস্ক। এই বিশেষ উপাদান দিয়ে একটি চুলের থেকেও কয়েক গুণ পাতলা একটি আস্তরণ তৈরি করা হয়েছে। এটি মাস্কের উপরে লাগিয়ে দেওয়া হচ্ছে। এই উপাদানটির রয়েছে অ্যান্টিব্যাক্টেরিয়াল, অ্যান্টিভাইরাল গুণাগুণ।

১০০ থেকে ২০০ ন্যানোমিটারের কোনো ভাইরাস বা ব্যাক্টেরিয়া এই আস্তরণের উপর চলে এলে নিমেষে তার মৃত্যু ঘটবে। কোভিড ১৯ ভাইরাসটি ১২০ ন্যানোমিটারের। তাই এই উপাদানের সংস্পর্শে এলে কোভিড ১৯ ভাইরাসও মারা যাবে।

গবেষকরা জানিয়েছেন, মলিবডেনাম ডাইসালফাইডের ওই আস্তরণ জীবাণুনাশে দুই ভাবে কাজ করে। এর উপরিতল অত্যন্ত ধারালো। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের তলায় দেখলে মনে হবে ঠিক যেন অনেকগুলি ছুরি পর পর রাখা। কোভিড-১৯ বা কোনো জীবাণুর সংস্পর্শে এলেই তাদের কোষপর্দা ভেদ করে ভিতরে প্রবেশ করে ছুরির মতো ধারালো অংশগুলি।

ফলে মারা যায় ভাইরাস-ব্যাক্টেরিয়া। সূর্যের আলোয় অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে মলিবডেনাম ডাইসালফাইড। কিছুক্ষণ সূর্যালোকে থাকলেই ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এর তাপমাত্রা হয়ে যায়, যা অনেক জীবাণুকেই বাঁচতে দেয় না।

করোনাভাইরাসকে মেরে ফেলার জন্য নিশ্চিন্ত হয়ে একাধিকবার ব্যবহার করা যেতে পারে এই মাস্ক। আবার সহজেই শুধুমাত্র রোদে ফেলে রেখে জীবাণুমুক্তও করে ফেলা যায়। বারবার সাবান-পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করলেও এর কার্যকারিতা হ্রাস পাবে না। পরীক্ষায় দেখা গিয়েছে ৬০ বার সাবান জলে ধোওয়ার পরও একইভাবে জীবাণু ধ্বংস করতে পারছে এই মাস্ক।

মলিবডেনাম ডাইসালফাইড দিয়ে শুধু মাস্কই নয়, পিপিই-ও তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন গবেষকরা।

গবেষকরা আরও জানিয়েছেন, এখনও তারা কোনো মাস্ক বা পিপিই উৎপাদনকারী সংস্থার সঙ্গে কথা বলেননি। আরো কিছু দিন গবেষণা চালাতে চান তারা। তারপরই বাণিজ্যিক উৎপাদনের জন্য এই ফর্মূলা বিভিন্ন সংস্থার সঙ্গে ভাগ করে নেবেন তারা।

এর দাম আকাশছোঁয়া হবে না বলেও আশ্বাস দিয়েছেন গবেষকেরা। মধ্যবিত্ত মানুষের নাগালের মধ্যেই থাকবে দাম।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা