আন্তর্জাতিক

ভারতের পাশে থাকার বার্তা দিলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের করোনা দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শনিবার (২৪ এপ্রিল) টুইটারে তিনি লেখেন, ‘বিপজ্জনক কোভিড-১৯ ঢেউয়ের বিরুদ্ধে ভারতবাসীর লড়াইয়ের প্রতি সংহতি প্রকাশ করছি। প্রতিবেশী দেশ এবং বিশ্বজুড়ে আক্রান্তদের দ্রুত আরোগ্যের জন্য আমরা প্রার্থনা জানাই। বিশ্বব্যাপী এই চ্যালেঞ্জের বিরুদ্ধে মানবতার লড়াইয়ে আমাদের সামিল হতে হবে।’

শুধু তাই নয়, পাকিস্তানের নাগরিক সমাজ এবং জনকল্যাণমূলক সংস্থাগুলোর একাংশের পক্ষ থেকে করোনা যুদ্ধে ভারতের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হচ্ছে। দেয়া হয়েছে সাহায্যের প্রস্তাবও।

আনন্দবাজার জানিয়েছে, শুক্রবার করোনা মোকাবিলায় ভারতকে সাহায্যের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের পরিচিত সমাজকর্মী এবং মানবাধিকার রক্ষা আন্দোলনের ‘মুখ’ ফয়সাল ইধি।

আন্তর্জাতিক পরিচিতি সম্পন্ন জনকল্যাণমূলক সংস্থা ইধি ফাউন্ডেশনের প্রধান ভারতে ৫০টি অ্যাম্বুল্যান্স এবং চিকিৎসক ও স্বেচছাসেবক পাঠানোর অনুমতি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও পাঠিয়েছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা