আন্তর্জাতিক

ভারতের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন এনভি রামানা

নিজস্ব প্রতিবেদক : ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি এনভি রামানা। দেশটির ৪৮তম প্রধান বিচারপতি হিসাবে তিনি শপথ নিলেন। শনিবার (২৪ এপ্রিল) রাষ্ট্রপতি ভবনে রামনাথ কোবিন্দের কাছে ভারতে নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। এর আগে প্রধান বিচারপতি এস এ বোবদে শুক্রবার (২৩ এপ্রিল) অবসরে যান।

বিচারপতি রামানা বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করছে গোটা দেশ। আমরা সবাই এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি। আইনজীবী, বিচারক এবং আদালতের কর্মীরা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সংক্রমণের শৃঙ্খলা ভাঙার জন্য কিছু কঠোর পদক্ষেপের প্রয়োজন নিতে হতে পারে। আমরা এই ভাইরাসের বিরুদ্ধে একসঙ্গে লড়ব।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বিচারপতি এস এ বোবদের সময়ে শীর্ষ আদালতে একজনও বিচারক নিযুক্ত করা হয়নি। ছয়টি পদ শুন্য আছে। শীর্ষ আদালতে ছয়টি শূন্যপদ পূরণ করা চ্যালেঞ্জের বলে মনে করছেন নতুন প্রধান বিচারপতি।

নিয়ম অনুযায়ী, সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতিকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। প্রধান বিচারপতি অবসর নেওয়ার আগে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে তাকে কারও নাম সুপারিশ করতে বলেন আইনমন্ত্রী। প্রধান বিচারপতি সুপারিশ করার পর সেই নাম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন আইনমন্ত্রী। এরপর রাষ্ট্রপতিকে পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

এনভি রামানা, ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের এক কৃষক পরিবারে ১৯৫৭ সালের ২৭ আগস্ট জন্মগ্রহণ করেন। প্রথমে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হয়েছিলেন ২০০০ সালের জুনে। তারপর কিছুদিন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবেও নিযুক্ত ছিলেন। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টে প্রবেশ করে, বর্তমানে প্রধান বিচারপতির দায়িত্ব সামলাতে যাচ্ছেন তিনি।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে ২০২২ সালের ২৬ আগস্ট পর্যন্ত নিযুক্ত থাকবেন তিনি। নিয়ম অনুযায়ী তার মেয়াদকাল এক বছর চার মাস।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা