আন্তর্জাতিক

মায়ের পায়ের নিচে সন্তানের লাশ!

আন্তর্জাতিক ডেস্ক : অসুর বিনাশী দুর্গা নন তিনি। এরপরও তার পায়ের নিচে সন্তানের লাশ। সন্তানকে হারিয়ে শোকে পাথর বনে যাওয়া মায়ের এই ছবি ছড়িয়ে পড়েছে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে। এই একটি ছবি পুরো ভারতের করোনা সংক্রমণের ভয়াবহতার আংশিক চিত্র তুলে ধরেছে।

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের বারনাসী শহরের ব্যস্ত সড়ক থেকে ছবিটি তোলা হয়েছে। ক্লান্ত-বিধ্বস্ত চন্দ্রকলা সিং বসে আছেন একটি ইলেকট্রিক রিকশায়। আর তার পায়ের নিচে পড়ে আছে ২৯ বছরের ছেলে বিনিত সিংয়ের লাশ।

বিবিসি জানিয়েছে, সোমবার সকালে চন্দ্রকলা সিং তার অসুস্থ ছেলেকে নিয়ে গিয়েছিলেন বেনারস হিন্দু ইউনিভার্সিটি হাসপাতালে।

বিনিতের চাচা জয় সিং বিবিসি হিন্দিকে বলেন, তার ভাইপোর কিডনির সমস্যা ছিল এবং বেশ কয়েকবার তাকে বেনারস হিন্দু ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সোমবার ডাক্তার দেখানোর জন্য এক সপ্তাহ আগে তার নাম লেখানো হয়েছিল। কিন্তু যখন মা ও ছেলে হাসপাতালে গিয়ে পৌঁছালো তখন তাদের জানানো হলো ডাক্তার সেখানে নেই।

তাদেরকে ট্রমা সেন্টারে যাওয়ার পরামর্শ দিয়ে বলা হয়, সেখানে জরুরি বিভাগে রোগী ভর্তি নেওয়া হয়। কিন্তু ট্রমা সেন্টারের প্রবেশমুখে জ্ঞান হারিয়ে পড়ে যায় বিনিত। হাসপাতালের কর্মীরা জানায়, বিনিতের করোনা হয়েছে এবং তাকে ভর্তি নেওয়া যাবে না।

চন্দ্রকলা সিং বলেন, ‘ওরা বললো এর করোনা হয়েছে। তাকে এখান থেকে নিয়ে যান। আমার সন্তান, আমার বাছা শ্বাস নিতে পারছিল না। আমরা অক্সিজেন আর অ্যাম্বুলেন্স ভিক্ষা চাইলাম। কিন্তু কিছুই পেলাম না।’

এরপর চন্দ্রকলা সিং তার ছেলেকে একটি ইলেকট্রনিক রিকশায় করে পাশের বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু তারাও ফিরিয়ে দেয়। তৃতীয় হাসপাতালে যাওয়ার পথে মারা যায় বিনিত। তার মৃতদেহ পড়েছিল মায়ের পায়ের তলায়।

রিকশাতেই শোকে স্তব্ধ হয়ে বসেছিলেন চন্দ্রকলা। ছেলের মৃত্যুতে যখন তিনি বিপর্যস্ত তখন তার কাছ থেকে চুরি হয়ে যায় বিনিতের মেডিকেল রেকর্ড ও ফোন।

ছবিটি প্রথম প্রকাশ হয় স্থানীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরনে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে ছড়িয়ে পড়ে সারা ভারতে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা