আন্তর্জাতিক

যুক্তরাজ্যের রেড লিস্টে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: করোনা সংক্রমণের জেরে এবার ভারতকে ভ্রমণ নিষিদ্ধের লাল তালিকাভুক্ত (রেড লিস্টে) করেছে যুক্তরাজ্য। সোমবার (১৯ এপ্রিল) রয়টার্স জানায়, ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ভারতকে ভ্রমণ নিষিদ্ধের লাল তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন।

ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের একটি ধরন ১০৩ জনের দেহে শনাক্তের পর এ সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। শুক্রবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৪টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

পার্লামেন্টে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী হ্যানকক জানান, ভারতকে ভ্রমণের লাল তালিকায় অন্তর্ভুক্ত করার মধ্যদিয়ে গত ১০ দিন ভারতে অবস্থান করছেন এমন কেউ যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। তবে ব্রিটিশ নাগরিকদের যুক্তরাজ্য প্রবেশের পর ১০দিন হোটেলে বাধ্যতামূলক কোয়োরেন্টিনে থাকতে হবে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্থানীয় সময় শুক্রবার থেকে ভারতের ওপর আরোপিত এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে ব্রিটিশ কিংবা আইরিশ নাগরিকদের ক্ষেত্রে এ ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নয়াদিল্লি সফর বাতিলের কয়েক ঘণ্টা পরই ভারতকে ভ্রমণের লাল তালিকাভুক্ত করল যুক্তরাজ্য। ভারতে রেকর্ড পৌনে তিন লাখ আক্রান্তের দিনে এ ঘোষণা দিয়েছে দেশটি। সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নাম ওঠায় ভারত থেকে এখন ব্রিটেনে যাওয়ায় কড়াকড়ি আরোপ হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা