আন্তর্জাতিক

সিরিয়ায় রুশ হামলায় নিহত ২০০

আন্তর্জাতিক ডেস্ক : রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএসে) ঘাঁটি লক্ষ্য করে চালানো তাদের এক বিমান হামলায় ২০০ জঙ্গি নিহত হয়েছে।

সিরিয়ায় রুশ সেনাবাহিনীর রিকনসিলিয়েশন সেন্টারের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলেকজান্দার কারপভ বলছেন, সোমবার সিরিয়ার পালমিরা শহরের পূর্বাঞ্চলে দুটি ঘাঁটি লক্ষ্য করে রুশ যুদ্ধবিমান এই হামলা চালিয়েছে।

একটি বিবৃতিতে কারপভ এ তথ্য দিয়েছেন যা রুশ বিভিন্ন সংবাদ সংস্থায় প্রকাশিত হয়েছে। এতে ২০০ জঙ্গি নিহত হওয়ার পাশাপাশি, জঙ্গিদের ব্যবহৃত ২৪টি যান ও ৫০০ কেজি গোলাবারুদ ও বিস্ফোরক ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়েছে। বিবৃতিতে তিনি আরও বলেছেন, সিরিয়াজুড়ে বিভিন্ন জঙ্গি হামলার ছক আঁটা হতো হতো এই ঘাঁটি থেকে।

২০১৫ সাল থেকে সিরিয়ায় সামরিক উপস্থিতি রয়েছে রাশিয়ার। মূলত রাশিয়ার এই ভূমিকার কারণেই দীর্ঘ ১০ বছরের সংঘাতের পর প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশের বেশিরভাগ অংশে কর্তৃত্ব ফিরে পেয়েছেন।

হোমস মরুভূমিতে হামলার কথা জানিয়েছে দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও। পর্যবেক্ষণকারী এ সংস্থা বলছে, এ হামলায় ২৬ আইএস জঙ্গি নিহত হয়েছে।

তারা আরও বলছে, মরুভূমিতে দুই রুশ সৈনিককে হত্যার যে দাবি আইএস করেছিল তার প্রতিক্রিয়াতেই সম্ভবত এই হামলা চালানো হয়েছে। সূত্র : এপি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা