আন্তর্জাতিক

মিশরে ট্রেন দুর্ঘটনায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ মিশরে রোববার ট্রেন দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৯৮ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানায়।

রাজধানী কায়রো থেকে ৪০ কিলোমিটার দূরে কৃষি শহর তৌখে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি কায়রো থেকে মানসৌরায় যাওয়ার পথে এর চারটি বগি লাইন-চ্যুত হয়।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত দলকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়া অনেকগুলো এ্যাম্বুলেন্সও সেখানে পাঠানো হয়েছে। দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সামরিক বাহিনীর ইঞ্জিনিয়ারিং কর্তৃপক্ষকে সর্বশেষ এ দুর্ঘটনা খতিয়ে দেখার দায়িত্ব দিয়েছেন।

এদিকে গতমাসে দেশটিতে যে ট্রেন দুর্ঘটনা ঘটে তাতে অন্তত ২০ জন নিহত হয়েছিল। সেই ক্ষত মুছে যাওয়ার আগেই নতুন এ দুর্ঘটনা ঘটল।

একটি নিরাপত্তা সূত্র বলছে, জিজ্ঞাসাবাদের জন্য ড্রাইভারসহ কয়েকজন রেলকর্মকর্তাকে আটক করা হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা