আন্তর্জাতিক

‘বিজেপি বাংলার শত্রু’

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের চূড়ান্ত ফল আগামী ২ মে। ২২ এপ্রিল বৃহস্পতিবার রাজ্যটিতে ষষ্ঠ দফার ভোটের মধ্য দিয়ে ৪৩টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের ভবিষ্যত নির্ধারিত হবে।

তবে তার আগেই হিন্দুত্ববাদী সংগঠন বিজেপির দাবি, তারা রাজ্যের ১২২টি আসনে জয়লাভ করবেন। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে ‘বাংলার শত্রু’ আখ্যা দিয়ে বলেছেন, বাংলা থেকে খালি হাতে ফিরতে হবে বিজেপিকে। এ নিয়ে বিজেপির অমিত শাহ এবং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির বাগযুদ্ধ চরমে।

এর আগে রোববার রাজ্যের একাধিক জায়গায় রোড শো ও সভা করেন সাবেক বিজেপি সভাপতি ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নদীয়ার বেথুয়াডহরিতে রোড শো করে অমিত শাহ বলেন, ‘পায়ে হেঁটে রাজ্যপালের কাছে ইস্তফাপত্র দিন দিদি। পাঁচদফার ভোটে ১২২টি আসনে জিততে চলেছে বিজেপি। ভোটের পাঁচ দফায় সুবিধা করতে না পেরে, হতাশায় ভুগছেন তৃণমূলের গুন্ডারা। কাটমানি সরকার দূর করবে মানুষ‌। ২ মে’র পর গরু পাচারও বন্ধ হবে‌।’

এদিকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি রোববার নদীয়া, উত্তর ২৪ পরগনা এবং কলকাতায় ভোট প্রচার করেন। ঢাকুরিয়া ব্রিজ থেকে কালীঘাট মোড় পর্যন্ত হুইল চেয়ারে বসে রোড শো করেন তিনি।

তেহট্যের সভায় মমতা বলেন, ‘বিজেপি রাজ্যের মানুষ খুন করছে। বিজেপি বাংলার সম্প্রীতি নষ্ট করছে। ওরা দাঙ্গাবাজের দল। বাংলা থেকে বিজেপি খালি হাতে ফিরবে। বিজেপি বাইরে থেকে লোক এনে, বাংলায় করোনা ছড়াচ্ছে। বিজেপি বাংলার শত্রু।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা