মোদিকে মনমোহনের পরামর্শ
আন্তর্জাতিক

মোদিকে মনমোহনের পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। ফলে দেশটি বর্তমানে কঠিন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে কীভাবে এই সংকট মোকাবিলা করতে হবে- সে বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।

চিঠিতে করোনা মোকাবিলায় পাঁচটি পরামর্শ দিয়েছেন তিনি।

চিঠিতে বর্তমান কোভিড পরিস্থিতিকে ‘অভূতপূর্ব জরুরি অবস্থা’ বলে উল্লেখ করেছেন মনমোহন। ভ্যাকসিন কর্মসূচি নিয়ে মোদিকে পরামর্শ দিয়ে সাবেক প্রধানমন্ত্রী লিখেছেন, যদি আমরা এই সময়ের মধ্যে একটি নির্দিষ্ট সংখ্যক মানুষকে ভ্যাকসিন দিতে চাই, তা হলে আমাদের আগে থেকেই পর্যাপ্ত অর্ডার দেওয়া উচিত। তবেই প্রস্তুতকারী সংস্থা ঠিক সময়ে তা জোগান দিতে পারবে। আগামী ছয় মাসের জন্য সংস্থাগুলোকে কী পরিমাণ ভ্যাকসিনের অর্ডার দেওয়া হয়েছে, তার ভিত্তিতে ভ্যাকসিন কর্মসূচি ঘোষণা করা উচিত।

মনমোহন আরও লিখেছেন, জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার ১০ শতাংশ লক্ষ্যমাত্রা ধার্য্য করতে পারে। তবে একইসঙ্গে রাজ্যগুলোর চাহিদার কথাও মাথায় রাখা উচিত। তারা কী পরিমাণ ভ্যাকসিন পেলে কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে, সেটাও ভেবে দেখতে হবে। আগামী দিনে রাজ্যগুলো ঠিক কী পরিমাণ ভ্যাকসিন পাবে, সেটাও তাদের জানানো উচিত।

তিনি লিখেছেন, কত ভ্যাকসিন কীভাবে আমদানি হচ্ছে? কোথায় তৈরি হচ্ছে? সরকারি সেই নির্দেশিকা প্রকাশ্যে আনুক কেন্দ্র। কোন রাজ্যের কত ডোজের চাহিদা? কীভাবে সেই ভ্যাকসিন সরবরাহ হবে? সেটাও স্বচ্ছতা বজায়ে প্রকাশ্যে আনা হোক।

সাবেক প্রধানমন্ত্রীর মতে, ৪৫ বছরের কম বয়স হলেও সামনের সারির কর্মীদের মধ্যে আরও বেশি ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। গণপরিবহণ চালাচ্ছেন যারা, পঞ্চায়েত ও পৌরসভার কর্মী এবং আইনজীবীরাও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। এদের ৪৫ বছরের নীচে হলেও টিকা দেওয়া উচিত।

পাশাপাশি আরও কিছু সংস্থাকে টিকা তৈরির অনুমতি দেওয়া যেতে পারে। এইচআইভি বা এইডস রোগের সঙ্গে মোকাবিলা করার জন্য ওষুধের ক্ষেত্রে এমনটা আগেও করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। জরুরি অবস্থার কথা বিবেচনা করে এই শিথিলতা এখন প্রয়োজন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা