আন্তর্জাতিক

ফরাসীদের পাকিস্তান ছাড়ার নির্দেশ ফান্সের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ইসলামপন্থীদের সহিংস বিক্ষোভের কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে ফরাসী নাগরিকদের। তাই নিজ দেশের নাগরিকদের পাকিস্তান ছাড়ার পরামর্শ দিয়েছে ফ্রান্স। দেশটিতে ফরাসী স্বার্থের ওপর গুরুতর হুমকির ব্যাপারে সতর্ক করে দিয়ে নাগরিকদের সাময়িকভাবে পাকিস্তান ছাড়ার এই পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল ) চলতি সপ্তাহে দেশটিতে ইসলামপন্থীদের সহিংস সংঘাতের পর ইসলামাবাদে নিযুক্ত ফরাসী দূতাবাসের দু’টি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স।

নাগরিকদের কাছে পাঠানো ই-মেইলে দূতাবাস বলছে, ফরাসী স্বার্থের জন্য গুরুতর হুমকি তৈরি হওয়ায় ফরাসী নাগরিক ও কোম্পানিগুলোকে সাময়িকভাবে পাকিস্তান ছাড়ার পরামর্শ দেওয়া হলো।

চলমান বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে পাকিস্তান থেকে ফরাসী নাগরিকরা দেশে ফিরে যেতে পারবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। ইসলাম ধর্মের নবী হযরত মোহাম্মদ (সা.) এর ফরাসী শিল্পীদের কার্টুন আঁকার প্রতিবাদে গত কয়েক মাস ধরে ফ্রান্সবিরোধী বিক্ষোভ চলছে পাকিস্তানে।

ফ্রান্সের বিতর্কিত সাময়িকী শার্লি হেবদোতে প্রকাশিত হযরত মোহাম্মদ (সা.) এর কার্টুনে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সমর্থন জানানোর পর পাকিস্তানে ফ্রান্সবিরোধী মনোভাব তীব্র আকার ধারণ করে। ম্যাক্রোঁর সমর্থনের প্রতিবাদে গত কয়েক মাস ধরে পাকিস্তানের ইসলামপন্থীরা বিক্ষোভ সমাবেশ করে আসছেন।

এই বিক্ষোভে নেতৃত্ব দিয়ে আসা তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) চলতি সপ্তাহে দেশটিতে ব্যাপক সহিংসতা চালিয়েছে। দলটির হাজার হাজার সমর্থক দেশজুড়ে সহিংস বিক্ষোভ করে। এ সময় আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে টিএলপির নেতা-কর্মী-সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দেশটির পুলিশের অন্তত দুই সদস্য নিহত ও আরো অনেকে আহত হন।

টিএলপির সহিংসতার পর দলটির নেতা সাদ রিজভিকে গ্রেফতার করে পাকিস্তান পুলিশ। বুধবার পাকিস্তানের সরকার চরমপন্থি এই রাজনৈতিক দলের নেতাকে গ্রেফতারের পর দলটিকে নিষিদ্ধ ঘোষণা করছে। টিএলপি পাকিস্তান থেকে ফরাসী রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিতে আন্দোলন করে আসছে।

সূত্র: রয়টার্স, এএফপি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা