আন্তর্জাতিক

আরবের প্রথম নারী মহাকাশযাত্রী নোরা

আন্তর্জাতিক ডেস্ক : মহাকাশ জয়ে যুক্ত হতে যাচ্ছেন আরও এক নারী। এবার আরব আমিরাতের নোরা আল মাত্রোশি আগামী তিন/চার মাসের মধ্যে যাত্রা করবেন মহাকাশে। এখন নাসার প্রশিক্ষণে থাকবেন নোরা। মহাকাশ নিয়ে জ্ঞানের ইয়ত্তা নেই নোরার। তারপরও মহাকাশ যাত্রা বলে কথা। অজানা পথে তো শেখার শেষ নেই। তাই এ ব্যাপারে ক্লান্তিও নেই নোরার।

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরব আমিরাত সবাই মহাকাশে নিজেদের অস্ত্বিত্ব জানান দিতে মরিয়া। তবে যহাকাশ যাত্রার দৌড়ে নারীদের অংশগ্রহণ অনেকটাই কম। সেই তালিকায় যুক্ত হচ্ছেন আরব আমিরাতের নোরা আল মাত্রোশি। তিনিই হবেন আরবের প্রথম মহাকাশযাত্রী। আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন। আরব আমিরাতের মহাকাশ কর্মসূচির দ্বিতীয় ব্যাচের নভোচারী হিসাবে দু'জনকে নির্বাচিত করা হয়। এ কর্মসূচিতে নির্বাচিত হওয়া অপর নভোচারী হলেন মোহাম্মদ আল মুল্লা।

আরব আমিরাত কর্তৃপক্ষের বরাতে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের মহাকাশ কর্মসূচির দ্বিতীয় ব্যাচে দু'জনকে নির্বাচিত করা হয়েছে।

এ বিষয়ে নোরা নিজেও একটি টুইটি বার্তা দেন। তাতে তিনি জানান, জাতি আজ আমাকে অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। কঠোর পরিশ্রম ও আমার লক্ষ্য পূরণ দেশবাসীর স্মৃতিতে চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকবে। তিনি আমিরাতের মহাকাশ গবেষণা কর্মসূচির নেতাদের ধন্যবাদ জানান এবং বলেন এখন লক্ষ্য অর্জনে চূড়ান্ত প্রস্তুতি শুরু হলো।

নোরা বর্তমানে আমিরাতের ন্যাশনাল পেট্রোলিয়াম কন্সট্রাকশন কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। তিনি ইউনাইটেড আরব আমিরাত ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রী নেন।

সাননিউজ/টিএস/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা