আন্তর্জাতিক

করোনার অধিক ঝুঁকিতে আছে ৪০ বছরের নিচের মানুষরা 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ভুবনেশ্বরে ১৭ বছর বয়সী টিনেজ থেকে শুরু করে ৪০ বছর বয়সীদের প্রথম দফা করোনা সংক্রমণের চেয়ে এবার দ্বিতীয় দফা বা ঢেউয়ে অধিক হারে সংক্রমিত করছে করোনা ভাইরাস। এ নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতা দিয়েছেন।

তারা বলেছেন, এক্ষেত্রে কোনো রকম অবহেলা করলে তাতে মারাত্মক পরিণতি নেমে আসতে পারে। কারণ, এই বয়সসীমার জন্য এখনও কোনো করোনা ভাইরাসের টিকা নেই।

১৫ই ফেব্রুয়ারি থেকে ১২ই এপ্রিল পর্যন্ত ওড়িশা রাজ্যের করোনা আক্রান্ত মানুষদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এ সময়ে পর্যন্ত নতুন মোট সংক্রমণের সংখ্যা ১৬ হাজার ৮২৪ জনের মধ্যে ১৩১৬ জনই শিশু।

এদের বয়স ১৬ বছরের নিচে। ৮৭০২ জনের বয়স ১৭ থেকে ৪০ বছরের মধ্যে। প্রথম দফা সংক্রমণে করোনা আক্রান্ত শিশুর শতকরা হার ছিল ৬ ভাগ।

কিন্তু তা বেড়ে এখন ৮ ভাগে দাঁড়িয়েছে। আর প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে তা ৫০ ভাগ থেকে বেড়ে ৫২ ভাগে দাঁড়িয়েছে। গত বছর ১৫ই মার্চ থেকে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছিল ২১,২৫৪ জন শিশু। এ সময়ে আক্রান্ত প্রাপ্ত বয়স্কদের সংখ্যা ছিল এক লাখ ৬৩ হাজার ৬৮২।

উভয় গ্রুপের রোগীদের মৃত্যুহারে উদ্বেগ দেখা দিয়েছিল। গত দু’মাসে যে ১১ জন মারা গেছে তার মধ্যে একজনের বয়স ১৬ বছরের নিচে। ৫ জনের বয়স ছিল ১৭ থেকে ৪০ বছরের মধ্যে। নতুন মৃতের ক্ষেত্রে এদের শতকরা হার যথাক্রমে ৯ ভাগ এবং ৪৫ ভাগ। গত বছর এই হার ছিল শতকরা ০.৪৭ ভাগ এবং ১১ ভাগ।

এর পরেই করোনার বিপজ্জনক ঝুঁকিতে এ রাজ্যে রয়েছেন ৪১ থেকে ৬০ বছর বয়সীরা। এ বছর ৫২৬৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তারা মোট আক্রান্তের শতকরা ৩১ ভাগ। গত বছর এক লাখ ৮ হাজার ৫৫১ জনের দেহে এই সংক্রমণ দেখা দিয়েছিল। তাদের শতকরা হার ছিল ৩৩ ভাগ।

করোনার প্রথম দফায় ৮৪৫ জন মারা গিয়েছিলেন। তবে এবার এই বয়সসীমায় মৃতের কোনো রেকর্ড নেই। প্রবীণদের ক্ষেত্রে এই সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত বছর ৬০ বছরের ওপরে বয়সীদের মৃত্যু হার ছিল শতকরা ১১ ভাগ। এ বছর তা ৯ ভাগ।

ফেব্রুয়ারি থেকে ১২ই এপ্রিল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫৪৩ জন প্রবীণ নাগরিক। তার মধ্যে ৫ জন মারা গেছেন। গত বছর এমন ৩৬ হাজার ৩৭৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ৮৩৬ জন। গত বছর ওড়িশা রাজ্যে মোট ৩ লাখ ২৯ হাজার ৮৬৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছিল। এর মধ্যে মারা গেছেন ১৯০৭ জন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা