আন্তর্জাতিক

স্বর্ণের বিনিময়ে করোনার ভ্যাকসিন, চলছে তদন্ত

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের ইয়ানোমামি আদিবাসীদের এলাকায় খনি থেকে বেআইনিভাবে আহরিত স্বর্ণের বিনিময়ে করোনা ভাইরাসের টিকা কেনার অভিযোগ করা হয়েছে । এমন অভিযোগে রোরাইমা রাজ্যের ফেডারেল প্রসিকিউটররা তদন্ত করছে।

বুধবার (১৪ এপ্রিল) প্রসিকিউটিরদের অফিস থেকে এ কথা জানানো হয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে। এতে বলা হয়েছে, অ্যামাজন অঞ্চলের উপজাতি নেতারা স্বর্ণের বিনিময়ে টিকা নিয়ে চুক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন। উল্লেখ্য, বিশ্বে করোনা ভাইরাস মহামারিতে যেসব দেশ সবচেয়ে বিধ্বস্ত অবস্থায় আছে তার মধ্যে ব্রাজিল অন্যতম।

সেখানে আদিবাসী মানুষগুলো সবচেয়ে বেশি বিপন্ন অবস্থায় আছেন। ইয়ানোমামি জনগণের প্রতিনিধিত্ব করে হুতুকারা এসোসিয়েশন। বেসরকারি সংগঠন ইনস্টিটিউটো সোসিয়ামবিয়েন্টালের সমর্থন নিয়ে তারা স্বর্ণের বিনিময়ে টিকা কেনার বিষয়টি অভিযোগ আকারে উত্থাপন করেছে।

হুতুকারা এসোসিয়েশন বলেছেন, হোমোক্সি জেলার একজন স্বাস্থ্যকর্মী স্বর্ণের বিনিময়ে বেআইনিভাবে খনিজ শ্রমিকদের টিকা দিয়েছেন। ওই স্বাস্থ্যকর্মী স্বর্ণের বিনিময়ে খনি শ্রমিকদের কাছে জ্বালানি এবং একটি জেনারেটর বিক্রি করেছেন।

হুতুকারার দারিও কোপেনাওয়া ল্যানোমামি এক চিঠিতে বলেছেন, ইয়ানোমামিরা দীর্ঘদিন ধরে এ বিষয়ে অভিযোগ করে আসছে। অবশেষে তারা এ বিষয়ে প্রসিকিউটর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। আরেকটি ঘটনায় অন্য একজন স্বাস্থ্যকর্মী খনি শ্রমিকদের সঙ্গে সাক্ষাত করেন রাতে।

তাদেরকে স্বর্ণের বিনিময়ে টিকা দেন। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, তারা এ বিষয়ে ৫ই এপ্রিল চিঠি পেয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা