আন্তর্জাতিক

পৃথিবীর বেশি বিলিয়নিয়ারের বাস বেইজিংয়ে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের যে কোনো শহরের চেয়ে এখন সবচেয়ে বেশি বিলিয়নিয়ারের বসবাস চীনের রাজধানী বেইজিংয়ে। ব্যবসা বিষয়ক মার্কিন সাময়িকী ফোর্বসের সর্বশেষ সংখ্যায় এ তথ্য জানানো হয়েছে।

গত বছর বেইজিংয়ে ৩৩ জন বিলিয়নিয়ার ছিলো। চলতি বছর সেই সংখ্যা ১০০ তে পৌঁছেছে। বিলিয়নিয়ারের এই সংখ্যা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের তুলনায় মাত্র এক বেশি। গত সাত বছর ধরে এই তালিকার শীর্ষে থাকা নিউ ইয়র্কে এখন ৯৯ জন বিলিয়নিয়ারের বসবাস।

ফোর্বস জানিয়েছে, কোভিড-১৯ মহামারি দ্রুত নিয়ন্ত্রণ, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উত্থান এবং শেয়ার বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে চীনে ধনীর সংখ্যা বেড়ে গেছে।

অবশ্য চীনে বিলিয়নিয়ারের সংখ্যা বাড়লেও এই ধনীদের মোট সম্পদ নিউ ইয়র্কের বিলিয়নিয়ারদের ছাড়িয়ে যেতে পারেনি। নিউ ইয়র্কের বিলিয়নিয়ারদের মোট সম্পত্তির পরিমাণ এখন আট হাজার কোটি ডলার। বেইজিংয়ের সবচেয়ে ধনী বাসিন্দা হচ্ছেন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহি ঝাং ওয়াইমিং। তার সম্পদের পরিমাণ তিন হাজার ৫৬০ কোটি ডলার। বিপরীত দিক থেকে, নিউ ইয়র্কের সবচেয়ে ধনী বাসিন্দা হচ্ছেন সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ। তার মোট সম্পদের পরিমাণ পাঁচ হাজার ৯০০ কোটি ডলার।

ফোর্বসের তথ্য অনুযায়ী, গত বছরবিলিয়নিয়াদের তালিকায় নতুন করে ৪৯৩ জন যুক্ত হয়েছে। সময়ের গড় হিসেবে, প্রতি ১৭ ঘণ্টায় এক জন করে বিলিয়নিয়ার তালিকায় যুক্ত হয়েছেন।

বিলিয়নিয়ারদের তালিকায় তৃতীয় অবস্থানে আছে ভারত। এই দেশটিতে বিলিয়নিয়ারের সংখ্যা ১৪০ জন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা