আন্তর্জাতিক
দ্বি-রাষ্ট্র সমাধানেরও আহ্বান

পুনরায় ফিলিস্তিনি সহায়তা চালু করছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ফিলিস্তিনীদের আবারো সহায়তা দেয়া শুরু করছেন। একইসঙ্গে তিনি দ্বি-রাষ্ট্র সমাধানেরও আহ্বান জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরাইল এ উদ্যোগের সমালোচনা করেছে।

দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে, সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র সাড়ে ২৩ কোটি মার্কিন ডলার দেবে। এর মধ্যে ১৫ কোটি ডলার জাতিসংঘ সংস্থায়, সাড়ে ৭ কোটি পশ্চিম তীর ও গাজার অর্থনীতি ও উন্নয়ন সহায়তা হিসেবে এবং শান্তি স্থাপন প্রচেষ্টার জন্য এক কোটি ডলার দেবে।

ইসরাইলপন্থী সাবেক প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের বিপরীতে দাঁড়িয়ে বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ শরণার্থী সংস্থায় তহবিল দেয়া পুনরায় শুরু করবে।

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সাথে আলোচনাকালে বাইডেন ইসরাইল-ফিলিস্তিন সমস্যা সমাধানের জন্য দ্বি-রাষ্ট্র নীতিতে যুক্তরাষ্ট্রের সমর্থন নিশ্চিত করেছেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা বলা হয়।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন বলেছেন, ফিলিস্তিনীদের জন্য যুক্তরাষ্ট্রের এ সাহায্য মার্কিনী স্বার্থ ও মূল্যবোধের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি আলোচিত দ্বি-রাষ্ট্র সমাধানের দিকে এগিয়ে যাওয়ার উপায়।

এদিকে ইসরাইল যুক্তরাষ্ট্রের এ উদ্যোগের নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রে ইসরাইলী দূত বলেছেন, আমরা বিশ্বাস করি তথাকথিত শরণার্থী বিষয়ক জাতিসংঘের এই সংস্থা বর্তমান কাঠামোয় থাকা উচিত নয়।

ইসরাইল বলছে, জাতিসংঘ সংস্থার স্কুলগুলো যে শিক্ষা দেয় তাতে ইহুদি রাষ্ট্র বিরোধিতাকে উস্কে দেয়া হয়।

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে ভিয়েনায় যে আলোচনা শুরু হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের পরোক্ষ অংশগ্রহণে ক্ষুব্ধ ইসরাইল। ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর ঘোর বিরোধী।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা