আন্তর্জাতিক

বিতর্কে জড়ালেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের প্রতিটি দেশে প্রায়ই শোনা যায় ধর্ষণের ঘটনা। আর এই ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে নারীর পোশাককে দোষারোপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এমন মন্তব্যের পর বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি।

বুধবার (৭ এপ্রিল) বিবিসি’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করে বলেন, ‘যেকোনো সমাজেই ধর্ষণের ঘটনা বৃদ্ধি ইঙ্গিত দেয় যে, সেখানে অশ্লীলতা বেড়ে গেছে।’

ওই সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী নারীদের শালীন পোশাক পরারও পরামর্শ দেন। তিনি বলেন, ‘পর্দা করার সারবস্তুই হলো আকর্ষণ করা থেকে বিরত থাকা। নিজেকে বিরত রাখার ইচ্ছাশক্তি সবার নেই।’

মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন অধিকার সংগঠন ইমরান খানের এমন মন্তব্যের পর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। বুধবার অনলাইনে এ সংক্রান্ত একটি বিবৃতিতে অনেকে স্বাক্ষরও করেছেন। বিবৃতিতে ইমরান খানের মন্তব্যকে ‘ত্রুটিপূর্ণ, রূঢ় ও বিপজ্জনক’ বলে আখ্যায়িত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী ইমরান খান যা বলেছেন সেটা আদতে ভুল, অসহনশীল এবং বিপজ্জনক। তার এ বক্তব্য সরাসরি ধর্ষণের পক্ষে প্রচারণা এবং এটি ধর্ষণের মতো অপরাধকে উসকে দেবে।’

এর আগে মঙ্গলবার (৬ এপ্রিল) হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তান মন্তব্য করে যে, ইমরান খানের এমন মন্তব্যে তারা ‘হতভম্ব’ হয়ে গেছে।

গত বছর পাকিস্তানে এক পুলিশ কর্মকর্তা ধর্ষণের শিকার এক নারীকে রাতে পুরুষ সঙ্গী ছাড়াই বের হওয়ার কারণে তিরস্কার করেছিলেন। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা