আন্তর্জাতিক

ইথিওপিয়ার সীমান্তে সংঘর্ষে নিহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ার সীমান্তবর্তী সোমালি ও আফতার অঞ্চলে সংঘর্ষে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দেশটিতে আগামী জুনে জাতীয় নির্বাচনের আগে সর্বশেষ এ সহিংসতা দেখা গেল।

আফতার অঞ্চলের ডেপুটি পুলিশ কমিশনার আহমেদ হুমেদ বলেন, গত শুক্রবারে শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত ১০০ জনের বেশি বেসামরিক মানুষ প্রাণ হারালেন।

সোমালির আঞ্চলিক বাহিনীগুলোকে এ সহিংসতার জন্য দায়ী করেন তিনি।

এদিকে সোমালি অঞ্চলের এক মুখপাত্র আলি বেদেল জানান, শুক্রবারে ২৫ জন নিহত হয় এবং পরবর্তী সময়ে একই বাহিনীর আক্রমণে মঙ্গলবার অসংখ্য বেসামরিক মানুষ প্রাণ হারান।

দেশটির প্রধানমন্ত্রী আবী আহমেদের সরকার টাইগ্রয় অঞ্চলে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন আর তখনি সহিংসতা তীব্র আকার ধারণ করছে। ২০১৯ সালের শান্তি পুরষ্কার জয়ী আবী কিভাবে দেশকে একত্রিত রাখতে পারেন সেটাই এখন দেখার বিষয়।

ইথিওপিয়ার ভঙ্গুর ঐক্য, পুনরুত্থিত আঞ্চলিক এবং জাতিগত ভিত্তিক দলগুলির সামনে আসন্ন নির্বাচনকে লিটমাস টেস্ট হিসেবে গন্য করা হচ্ছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা