আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় আসছে মমতার তৃণমূল

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচন শুরুর আগ পর্যন্ত করা বিভিন্ন সমীক্ষায় বলা হয়েছে, আসন কমলেও পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় আসছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। ভারতে নির্বাচন চলাকালে বুথফেরত জরিপ নিষিদ্ধ।

শুক্রবার ( ২ এপ্রিল ) উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণায় মমতা ব্যানার্জি বলেন, প্রথম ২ দফায় ৬০ আসনে ভোট গ্রহণ হয়েছে। আমরা এর মধ্যে ৫০ আসনেই জিততে চলেছি। তৃণমূল সব মিলিয়ে ২০০ আসনে জিতবে। তৃণমূল কংগ্রেস সূত্র বলছে, ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় অন্তত ১৮০ আসনে জিততে চলেছে তারা। যদিও বিজেপির দাবি, তারা এবার ২০০ আসনে জিতবে এবং সরকার গঠন করবে।

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাঙা পা নাচাচ্ছেন—এমন একটি ভিডিও নিয়ে হইচই শুরু করেছে বিজেপি। ৭ মার্চ নন্দী গ্রামে প্রচারণায় গিয়ে মমতা পায়ে চোট পান। পায়ে প্লাস্টার করতে হয়েছে। সেই অবস্থায় হুইল চেয়ারে বসে প্রচারণা চালাচ্ছেন তিনি।

শুক্রবার ভিডিওটি পোস্ট করে বিজেপির মুখপাত্র প্রণয় রায় অভিযোগ করেন যে, আমরা প্রথম থেকেই বলেছি ঘটনাটি নাটক। এবার দিদি নিজেই সেটা প্রমাণ করেছেন। যে পায়ে ব্যথার জন্য হুইল চেয়ার নিয়ে ঘুরতে হয়, সেই পা তিনি দিব্যি নাচাচ্ছেন! বিজেপির দাবি, ভিডিওটি বৃহস্পতিবার নন্দীগ্রামে বয়াল বুথে মমতা বসে থাকার সময় করা হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, মমতা তৃণমূলের কোনও দলীয় কার্যালয়ে বসে রয়েছেন। সেখানে টেবিলের তলা দিয়ে মমতাকে চোট পাওয়া বাম পা দোলাতে দেখা যাচ্ছে। একটা সময়ে ব্যান্ডেজ করা বাম-পায়ের উপর ডান পা তুলে রাখছেন তিনি। তৃণমূল এ অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। এ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী মন্ত্রী সুব্রত মুখার্জি বলেন, বিজেপি কুৎসিত প্রচারণা চালাচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা