আন্তর্জাতিক

পাকিস্তান-ভারত সম্পর্কে ভারতকেই এগিয়ে আসতে হবে- ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করণের ইঙ্গিত মিললেও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বর্তমান পরিস্থিতির অধীনে ভারতের সঙ্গে কোনও বাণিজ্য সম্পর্ক তৈরি করা যাবে না।

সম্প্রতি তার দেশের ইকোনমিক কো-অর্ডিনেশন কমিটির (ইসিসি) সিদ্ধান্ত হয় ভারত থেকে তারা চিনি, তুলা এবং সুতা আমদানি করার অনুমতি দেবে।

শুক্রবার ( ২ এপ্রিল ) মন্ত্রীপরিষদের গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে শলাপরামর্শ করেন ইমরান খান। তিনি সিদ্ধান্ত নেন, বিরাজমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে যেকোনও বাণিজ্য শুরু করা যাবে না। এ সময় তিনি দাবি করেন আগে সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে ভারতকে।

তাদেরকে জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করা বিষয়ক ২০১৯ সালের ৫ই আগস্টের একতরফা ও বেআইনি পদক্ষেপকে পর্যালোচনা করে সবার আগে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। এ খবর দিয়েছে অনলাইন ডন।

সূত্রের উদ্ধৃতি দিয়ে রিপোর্টে আরও বলা হয়, ভারত থেকে চিনি, পোশাক আমদানি করার পরিবর্তে সস্তায় পাওয়া যায় এমন কোনও বিকল্প খুঁজতে ইমরান খান নির্দেশ দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় এবং তার অর্থনৈতিক টিমকে।

সূত্রের দেওয়া তথ্যমতে, ইসিসির কাছে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল। তারা অর্থনৈতিক ও বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। ইসিসি সেইসব প্রস্তাব বিবেচনা করে ভারত থেকে চিনি, তুলা ও সুতাসহ বেশ কয়েকটি পণ্য আমদানি করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

তবে তার আগে চূড়ান্ত অনুমোদনের জন্য সেই প্রস্তাব পাঠানো হয় মন্ত্রীপরিষদে। মন্ত্রীপরিষদে এটা আলোচনা শেষে ইমরান খান এই সিদ্ধান্ত বা প্রস্তাব মুলতবি রেখে অবিলম্বে তা পর্যালোচনার নির্দেশ দেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা