আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ২৮ লাখ ছাড়াল

সান নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে এ পর্যন্ত ২৮ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কোভিড রোগীর সংখ্যা ১৩ কোটি ৮ লাখ ছাড়িয়েছে। শনিবার (০৩ এপ্রিল) সকালে করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৭টা নাগাদ বিশ্বে করোনায় মারা গেছে ৮৮ লাখ ৫০ হাজার ১৪৭ জন। আর আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ কোটি ৮ লাখ ১ হাজার ৩০৪।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৩৮৮। এ পর্যন্ত মারা গেছে ৫ লাখ ৫৬ হাজার ৬০৮ জন।

আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিত হয়েছেন এক কোটি ২৯ লাখ ১২ হাজার ৩৭৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ২৮ হাজার ৩৬৬ জনের।

এরপরই রয়েছে ভারত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার এ দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৯১ হাজার ১২৯। মারা গেছে ১ লাখ ৬৪ হাজার ১৪১ জন।

তালিকায় ফ্রান্সের অবস্থান চতুর্থ। রাশিয়ার পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। ইতালি সপ্তম। তুরস্ক অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম।

তালিকায় ২৩তম অবস্থানে থাকা বাংলাদেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জন। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ১৫৫ জন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা