আন্তর্জাতিক

চলতি বছর বৈশ্বিক বাণিজ্যে বৃদ্ধির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর বৈশ্বিক বাণিজ্যে বৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে নতুন আভাস দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। করোনা মহামারীতে ২০২০ সালে ৫ দশমিক ৩ শতাংশ রেকর্ড পতনের পর চলতি বছর ৮ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের অক্টোবরে ২০২১ সালে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি এবং আগের বছর ৯ দশমিক ২ শতাংশ সংকোচনের পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। খবর রয়টার্স। জেনেভা ভিত্তিক বাণিজ্য সংস্থাটি বলেছে, ২০২২ সালেও মহামারীর প্রভাব বজায় থাকবে এবং সেই বছর বৈশ্বিক বাণিজ্যে ৪ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।

ডব্লিউটিও একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বাণিজ্য সম্পর্কিত পূর্বাভাসের ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে করোনা মহামারী। কারণ সংক্রমণে নতুন ঝড় পুনরুদ্ধারের প্রত্যাশাকে সহজেই ডুবিয়ে দিতে পারে। এ সংকট থেকে মুক্তি পেতে আন্তর্জাতিক বাজারগুলো উন্মুক্ত রাখা অর্থনীতির জন্য প্রয়োজনীয় এবং বিশ্বজুড়ে দ্রুত ও সমানভাবে টিকাদান কার্যক্রম দৃঢ় ও টেকসই পুনরুদ্ধারের পূর্বশর্ত।

গত বছর এশীয় অঞ্চলের ওপর নির্ভর করে পণ্য বাণিজ্যে মহামারীর প্রভাব পরিবর্তিত হয়। ২০২০ সালে এশিয়া থেকে রফতানি শূন্য দশমিক ৩ শতাংশ এবং আমদানি কেবল ১ দশমিক ৩ শতাংশ কমেছে। যেখানে বিশ্বের অন্যান্য অঞ্চলে আমদানি-রফতানি দুই সূচকই নিম্নগামী ছিল।

বিশ্বজুড়ে পণ্য বাণিজ্য অনেক দেশে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধির তুলনায় তুলনামূলক স্থিতিশীল বলে প্রমাণিত হয়েছে। গত বছর ৩ দশমিক ৮ শতাংশ সংকোচনের পর চলতি বছর বৈশ্বিক জিডিপি ৫ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি ২০২০ সালে ৩ দশমিক ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা