আন্তর্জাতিক

সুষ্ঠু ভোটের প্রয়োজনে গুলি চালানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে ভোটগ্রহণের দিন গণ্ডগোল ও উত্তেজনা ছিল চোঁখে পড়ার মতো। আর তাই ‘সুষ্ঠু ভোটের প্রয়োজনে’ এবার দেশটির কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৯ মার্চ) এই সিদ্ধান্তের কথা জানায় দেশটির নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের সূত্র উল্লেখ করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, দ্বিতীয় দফা ভোটে আত্মরক্ষার জন‌্য প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম দফার ভোটে পটাশপুরে কেন্দ্রীয় বাহিনীর এক সদস্যের আহত হওয়ার ঘটনায় এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সর্বশেষ ২০০৯ সালে লোকসভা ভোটের সময় রাজ্যটির যাদবপুরের গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। ওই ঘটনায় এক সিপিএম কর্মী নিহত হয়। দ্বিতীয় দফার ভোটের আগে নির্বাচন কমিশনের এই নির্দেশে পশ্চিমবঙ্গে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গত শনিবার প্রথম দফা ভোটে পূর্ব মেদিনীপুরে পটাশপুর থানার আড়গোয়াল অঞ্চলের সাতশতমাল এলাকায় বিজেপি-তৃণমূলের সংঘর্ষ ঠেকাতে গিয়ে বোমার আঘাতে আহত হন কেন্দ্রীয় বাহিনীর এক সদস্য। বর্তমানে তিনি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা গুরুত্বের সঙ্গে নিয়েছে নির্বাচন কমিশন।

ফলে নির্বাচনের কাজেও বাহিনী যদি কোনোভাবে আহত হয় তাহলে সেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ীই এবার তারা কাজ করবে। অর্থাৎ বাহিনীর ওপর যদি বোমা-গুলি চলে সেক্ষেত্রে তারা এসওপি অনুযায়ী ব্যবস্থা নেবে। নির্বাচন কমিশনের এই কঠোর নির্দেশ রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে।

নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বিতীয় দফার ভোটের জন্য পূর্ব মেদিনীপুরের ৯টি আসনের জন্য ১৯৮ কোম্পানি, পশ্চিম মেদিনীপুরের ৯টি আসনের জন্য ১৯৮ কোম্পানি, বাঁকুড়ার ৮টি আসনের জন্য ১৬১ কোম্পানি এবং দক্ষিণ চব্বিশ পরগণার ৪টি আসনের জন্য ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা