আন্তর্জাতিক

মিয়ানমার সেনাবাহিনীর চলমান সহিংসতায় চীনের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। প্রিয়জনদের হারিয়ে দিশহারা পরিবারগুলো। গত শনিবার সশস্ত্রবাহিনী দিবসে গণন্ত্রপন্থীদের ওপর পাখির মতো গুলি চালিয়ে একদিনে দেড় শতাধিক আন্দোলকারীকে হত্যা করা হয়। এই হত্যাযজ্ঞের পর নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে।

সোমবার ( ২৯ মার্চ ) সেই হামলার রেশ না কাটতেই ইয়াঙ্গুনের রাস্তায় নামেন শত শত গণন্ত্রপন্থী। প্রতিবাদ জানান জান্তা সরকারের বিরুদ্ধে। এদিনও বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এরপরই প্রতিরোধ গড়ে তুলেন আন্দোলকারীরা। তৈরি করেন মানবদেয়াল। তবে নিরাপত্তা বাহিনীর বারুদ আর গুলিতে বেশিক্ষণ টিকতে পারেননি আন্দোলকারীরা।

শুধু বিক্ষোভকারীদের ওপর গুলি করেই ক্ষান্ত নেই মিয়ানমারের সেনাবাহিনী। দেশটির থাইল্যান্ড সীমান্তের কাছে কারেন জাতিগোষ্ঠীর ওপর দমনপীড়নের পাশাপাশি চালানো হচ্ছে বিমান হামলা। জীবন বাঁচাতে প্রতিবেশী দেশ থাইল্যান্ডে আশ্রয় নিলেও পরে তাদের মিয়ানমারে ফেরত পাঠায় সে দেশের সরকার।

মিয়ানমারের চলমান সহিংসতা নিয়ে এতদিন কেবল পশ্চিমা দেশগুলো সোচ্চার থাকলেও এবার গণতন্ত্রপন্থিদের ওপর হামলার বিষয়ে উদ্বেগ জানালো জান্তা সরকারকে সমর্থন দিয়ে আসা প্রভাবশালী প্রতিবেশী দেশ চীন। এক সংবাদ সম্মেলেন সহিংসতা বন্ধে সব পক্ষকে শান্ত থাকার পাশাপাশি আলোচনার মাধ্যমে সঙ্কট সমাধানের আহ্বান জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আশা করি সব পক্ষই শান্ত থেকে পরিস্থিতি উন্নয়নে ভূমিকা রাখবে। সহিংসতা ছড়িয়ে কেউ লাভবান হতে পারবে না। সংঘর্ষ, রক্তপাতের মাধ্যমে মিয়ানমারের জনগণের স্বার্থ রক্ষা করা যাবে না।

গণতন্ত্রপন্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ঐ ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি মিয়ানমারের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছে ক্রেমলিন। গেল পহেলা ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে যুক্তরাষ্ট্র।

গত শনিবারের হত্যাযজ্ঞের ঘটনায় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সব ধরনের বাণিজ্যযুক্তি বাতিল করে ওয়াশিংটন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা