আন্তর্জাতিক

হংকংয়ের নির্বাচনী সংস্কার আইন পাস করছে চীন

আন্তর্জাতিক ডেস্ক : হংকংয়ে নির্বাচনী আইন সংস্কারে প্রস্তাবিত আইন চূড়ান্ত করেছে চীন। মঙ্গলবার (৩০ মার্চ) এটা পাস হতে পারে। ভূখণ্ডটির ওপর বেইজিংয়ের নিয়ন্ত্রণ আরও বাড়াতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। তবে চলতি মাসের শুরুতে চীন দাবি করেছিল- দেশপ্রেমিকদের হাতেই যেন হংকংয়ের দায়িত্ব থাকে; এটা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমালোচকদের দাবি- এর ফলে শহরটির ওপর চীনের নিয়ন্ত্রণ আরও বৃদ্ধি পাবে। একইসঙ্গে এই সংস্কার আইন পাস হলে হংকংয়ে গণতন্ত্রের সূর্য অস্তমিত হতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা।

এর আগে হংকংয়ের নির্বাচনী ব্যবস্থা নিয়ন্ত্রণে একটি প্রস্তাব পাস করে চীন। গত ১১ মার্চ চীনের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) সম্মেলনে এই প্রস্তাবটি পাস হয়। এর ফলে ভূখণ্ডটিতে গণতান্ত্রিক কার্যক্রম সীমিত হবে এবং বেইজিংপন্থি ব্যক্তিরাই নির্বাচনে অংশগ্রহণ ও নির্বাচিত হবেন বলে তখনই আশঙ্কা করা হয়েছিল।

প্রস্তাবিত এই আইনটি এখন বেইজিংয়ের এনপিসি স্ট্যান্ডিং কমিটি যাচাই-বাছাই করে দেখছে। এরপর সেটি হংকংয়ের মিনি সংবিধান নামে পরিচিত ‘ব্যাসিক ল’ বা ‘মৌলিক আইনে’ অন্তর্ভুক্ত করা হবে।

হংকংয়ের মৌলিক আইন- ভূখণ্ডটির মিনি সংবিধান হিসেবে পরিচিত। ১৯৯৭ সালে ব্রিটেন হংকংয়ের দায়িত্ব চীনের কাছে হস্তান্তর করার সময় অঞ্চলটিতে এই আইন কার্যকর হয়েছিল।

পরিকল্পনা অনুযায়ী, হংকংয়ের আইনসভা বলে পরিচিত লেজিসলেটিভ কাউন্সিলের আসন সংখ্যা ৭০ থেকে ৯০টিতে উন্নীত করা হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে এমন একটি ব্যবস্থা আনা হচ্ছে যেখানে- নির্বাচনী কমিটি সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে এমপিদের মনোনয়ন দেবে।

বেইজিংপন্থিদের সমন্বয়ে সেই কমিটি গঠন করা হবে। তাদের কাজ হবে, চীনের সমালোচক কোনো রাজনীতিককে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে নিষিদ্ধ করা।

বর্তমানে হংকংয়ের আইনসভায় ৭০টি আসন রয়েছে। বর্তমান ব্যবস্থা অনুযায়ী অর্ধেকেরও কম আসনে প্রার্থীরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হতে পারেন। আর সেই আসনগুলোর মধ্যে মাত্র হাতেগোনা কয়েকটি আসনে বর্তমানে গণতন্ত্রপন্থিরা আইনপ্রণেতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

কিন্তু বেইজিং সেই অল্প সংখ্যক আইনপ্রণেতাকেও রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে চাচ্ছে। এর অর্থ- হংকংয়ের মাটিতে বিচ্ছিন্নতাবাদীদের কোনো ভাবেই সহ্য করবে না শি জিনপিংয়ের প্রশাসন। সূত্র: বিবিসি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা