আন্তর্জাতিক

৭০৬ বছর পর ফৌজদারি মামলার আপিল শুনানি

সান নিউজ ডেস্ক : প্রায় ৭০৬ বছর পর ফৌজদারি মামলার আপিল শুনানি। শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্য। ১৩১৫ সালে ইতালির বিখ্যাত কবি দান্তে আলিগিয়েরি ও তার দুই ছেলেকে শিরচ্ছেদের রায় ঘোষণা ও তাদের প্রতি অবিচারের ঘটনায় আগামী ২১ মে মামলার আপিল শুনানির দিন ধার্য করেন ফ্লোরেন্সের আদালত। মামলাটিতে নজর রাখা হবে বলে নিশ্চিত করেছেন ইতালির সুপ্রিম কোর্ট। উপস্থিত থাকবেন কবির বংশধর।

ইতালির বিখ্যাত কবি দান্তে আলিগিয়েরি। ১২৬৫ সালে ইতালির ফ্লোরেন্সে জন্ম তার। সেই সময় শহরজুড়ে ছিল সাদা ও কালো নামের দুটি রাজনৈতিক প্রতিহিংসাপরায়ন দল। ৩০ বছর বয়সে দান্তে সাদা দলের রাজনীতিতে যোগ দেন। শহর পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হন তিনি।

১৩০১ সালে ফ্রান্সের সম্রাট ও ভ্যাটিকান পোপ অষ্টম বোনিফেসের সহায়তায় ক্ষমতায় বসে কালো দল। কবিকে আমন্ত্রণ জানানো হয় রোমের ভ্যাটিকান প্রাসাদে। কবির অবর্তমানে ফ্লোরেন্স আদালত প্রহসনের রায় ঘোষণা করেন তার বিরুদ্ধে। রায়ে দু'বছরের নির্বাসন ও পাঁচ হাজার ফ্লোরিন মুদ্রা জরিমানা করা হয়।

১৩১৫ সালে সাধারণ ক্ষমার শর্তাবলী প্রত্যাখ্যান করলে দান্তে ও তার দুই ছেলেকে শিরচ্ছেদ করে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক। ১৩২১ সালের ১৪ মে দান্তে ইতালির রাভেন্নাতে নির্বাসন অবস্থায় মৃত্যুবরণ করেন। দান্তে ও তার পরিবারের সদস্যদের সঙ্গে অবিচারের বিরুদ্ধে জনরোষে ক্ষমতা হারায় ফ্লোরেন্সের শাসক দল। এমনকি নিশ্চিহ্ন হয়ে যায় কালো দল। সেই জাগরণ থেকে ফ্লোরেন্সেই জন্ম হয় ইউরোপের রেনেসাঁ। সেই শহরে জন্ম নেন লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল এঞ্জেলো ও ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মতো বিখ্যাত ব্যক্তিরা। ফ্লোরেন্সকে বলা হয় সিটি অব দান্তে। শত শত বছর পর তার বিরুদ্ধে অবিচারের মামলার আপিল শুনানি হতে যাচ্ছে ফ্লোরেন্সের আদালতে।

ওই শুনাতিতে প্রবীণ বিচারকগণ ও প্রসিকিউটরের পাশাপাশি কবির বংশধর ও সেদিনের ওই বিচারকদের বংশধররাও উপস্থিত থাকবেন আদালতে। আগামী ২১ মে ফ্লোরেন্সের ফৌজদারি আদালতে মামলাটির শুনানি ধার্য করা হয়েছে। এক বিবৃতিতে মামলা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন ইতালির সুপ্রিম কোর্ট।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা