আন্তর্জাতিক

মমতার নির্বাচনী ইশতেহার ঘোষণা কাল

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনী ইশতেহার প্রকাশের দিন ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বৃহস্পতিবারে ১১ মার্চ এই ইশতেহার ঘোষণা করবেন।

মঙ্গলবার ( ৯ মার্চ) এ বিষয়টি নিশ্চিত করেন মমতা। যদিও এর আগে গত শুক্রবার প্রার্থি তালিকা প্রকাশের পর তিনি নিজেই জানিয়েছিলেন, মঙ্গলবার প্রকাশিত হবে তার দলের নির্বাচনী ইস্তাহার।

বুধবার ( ১০ মার্চ) হলদিয়ায় এসে মনোনয়ন জমা দেওয়ার পাশাপাশি, নন্দীগ্রামে এসে আরও একটি প্রচার কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে মমতার। রাজনৈতিক প্রচার কর্মসূচি শেষে বৃহস্পতিবার কলকাতায় এসে বিকেলে ইশতেহার প্রকাশ করবেন তৃণমূলনেত্রী।

তার ১০ বছরের শাসনামলে তৃতীয়বারের মত ইশতেহারে কী কী নতুন প্রতিশ্রুতি উঠে আসে সেদিকেই নজর বাংলার রাজনীতিবিদদের। এ বারের ভোটে বিরোধী বিজেপি কিংবা বামফ্রন্ট, কংগ্রেসের জোট, কোনও পক্ষই তাদের ইশতেহার প্রকাশ করেনি।

এদিকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ‘‘আমাদের ইস্তাহারে বিরোধীদের কাজকর্মের সঙ্গে আমাদের সরকারের কাজকর্মের কোনও তুলনা থাকবে না বরং গত ১০ বছরের শাসনকালে আমরা বাংলার জন্য কী কী উন্নয়নমূলক কাজ করেছি, আর আগামীদিনে ক্ষমতা এলে আমরা কী কী কাজ করব সেটাই উল্লেখ করা হবে।’সূত্র: আনন্দবাজার।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা