আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় উম্মুক্ত মসজিদ দিবসের আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক : বহু ধর্মীয় পরিবেশে অমুসলিমদের ইসলামী সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে ও মসজিদের সঙ্গে সামাজিক সম্পর্ক বাড়াতে উন্মুক্ত মসজিদ দিবস আয়োজন করেছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মসজিদ। আগামী ১৪ মার্চ সাপ্তাহিক ছুটির দিনে সবার জন্য মসজিদ উন্মুক্ত থাকবে। প্রতিবছরের মতো এবারও উন্মুক্ত মসজিদ দিবস পালনের উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়ার দি ইসলামিক কাউন্সিল অব ভিক্টোরিয়া (আইসিভি)।

এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে স্থানীয়রা পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে মসজিদ পরিদর্শন করতে পারবে। ভিক্টোরিয়া উন্মুক্ত দিবসে অস্ট্রেলিয়ার ভার্জিন ম্যারি মসজিদসহ অনেক মসজিদে দিবসটি উদযাপন করা হবে।

করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে নানা মসজিদে নানা ধরনের আয়োজন থাকবে। খাবার পরিবেশন, শিশুদের আনন্দ-বিনোদনসহ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এ সময় দর্শনার্থীরা শহরের মসজিদগুলো ঘুরে ঘুরে দেখতে পারবে।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে ২০১৭ সাল থেকে প্রতিবছর উন্মুক্ত মসজিদ দিবস পালন করে আসছে দেশটির মুসলিম সংগঠন দি ইসলামিক কাউন্সিল অব ভিক্টোরিয়া (আইসিভি)। স্থানীয় মসজিদে আগমনের সুযোগে ভিন্ন ধর্মের অনুসারীরা ইসলাম ধর্ম ও মুসলিম সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পায়। বিচিত্র সাংস্কৃতিক পরিবেশে ইসলাম ধর্মের সঙ্গে সবাইকে পরিচিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সংস্কৃতি ও ধর্মীয় দিক থেকে ভিক্টোরিয়া অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ একটি অঙ্গরাজ্য। এখানে এক শর বেশি বিভিন্ন জনগোষ্ঠী বসবাস করে। আনুমানিক দুই লাখের বেশি মুসলিম অঙ্গরাজ্যটিতে বাস করেন। সূত্র : স্টার উইকলি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা