আন্তর্জাতিক

তাইওয়ানে আগ্রাসন চালাবে চীন

আন্তর্জাতিক ডেস্ক : এশিয়া-প্যাসিফিকে ওয়াশিংটনের শীর্ষ সামরিক কর্মকর্তা এডমিরাল ফিলিপ ডেভিডসন বলেছেন, আগামী ৬ বছরের মধ্যে তাইওয়ানে আগ্রাসন চালাতে পারে চীন। অর্থাৎ ২০২৭ সালের মধ্যে তারা এই আগ্রাসন চালাবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মঙ্গলবার (০৯ মার্চ) তিনি বলেছেন, এশিয়ায় আমেরিকার সামরিক শক্তি সরিয়ে দেয়ার জন্য বেইজিং তৎপরতা বৃদ্ধি করেছে। এর মধ্য দিয়ে তারা তাদের ওই লক্ষ্য পূরণ করতে পারে। এমনিতেই তাইওয়ানের গণতান্ত্রিক ও স্বশাসিত দেশটি অব্যাহতভাবে চীনের কর্তৃত্ববাদী আগ্রাসনের অব্যাহত হুমকিতে রয়েছে।

চীনের কর্মকর্তারা তাইওয়ানকে তাদের মূল ভূখন্ডের অংশ হিসেবে দেখে থাকে। চীন প্রত্যয় ঘোষণা করেছে একদিন ওই ভূখণ্ড তারা ফিরে পাবে।
এ বিষয়ে এডমিরাল ফিলিপ ডেভিডসন বলেছেন, ২০৫০ সালের মধ্যে যুক্তরাষ্ট্র এবং আমাদের নেতৃত্বাধীন শক্তিকে আন্তর্জাতিক নির্দেশ থেকে সরিয়ে দিতে উচ্চাভিলাষী তৎরপরতা বৃদ্ধি করেছে চীন। এতে আমি উদ্বিগ্ন।

ওই ২০৫০ সালের আগেই তাদের উচ্চাভিলাষী পরিকল্পনার একটি অংশ হতে পারে বলে পরিষ্কারভাবে মনে হচ্ছে। আমার মনে হয়, তারা তাইওয়ানে তাদের যে ম্যানিফেস্টো আছে তা এই দশকেই সম্পন্ন করবে। অর্থাৎ আগামী ৬ বছরের মধ্যে তারা এ কাজ করবে বলে ফিলিপ ডেভিডসন যুক্তরাষ্ট্রের সিনেট কমিটির কাছে বলেছেন।

উল্লেখ্য, ১৯৪৯ সালে গৃহযুদ্ধের শেষে চীন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাইওয়ান। তারপর থেকেই মূল চীনের সঙ্গে অঙ্গীভূত করতে অব্যাহত হুমকির মুখে রয়েছে তারা। তাইওয়ানকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এখনও তারা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র এবং সামরিক সমর্থনদাতা। বাণিজ্য যুদ্ধ এবং জাতীয় নিরাপত্তা ইস্যুতে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক উষ্ণ করে তুলেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

এ কারণে চীনের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়। নতুন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনও তাইওয়ানকে সমর্থন দিয়েছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত তাইওয়ানের রাষ্ট্রদূতকে বাইডেনের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। ১৯৭৯ সালের পর এটা এক বিরল ঘটনা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা