আন্তর্জাতিক

ব্রাজিলে ১ দিনে সর্বোচ্চ মৃত্যু, করোনা সংক্রমণ ভয়াবহ রূপ  

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে এক দিনে করোনাভাইরাসে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) মারা গেছেন কমপক্ষে ১৯৭২ জন। দেশটির চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, দেশটির ফিওক্রুজ ইনস্টিটিউট এক সতর্ক বার্তায় এসব কথা বলেছে। রিও ডি জেনিরো ভিত্তিক এই প্রতিষ্ঠান বলেছে, ব্রাজিলে মোট ২৭টি রাজ্যের মধ্যে ২৫টির রাজধানীতে প্রকট আকার ধারন করেছে হাসপাতাল ব্যবস্থায়। এসব রাজ্যের রাজধানীগুলোর আইসিইউ বেডের শতকরা ৮০ ভাগই করোনা রোগীতে পূর্ণ।

মঙ্গলবারসহ দেশটিতে মোট ২ লাখ ৬৬ হাজার মানুষ মারা গেছেন। সংক্রমণ দেখা দেয়ার পর সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১ কোটি ১০ লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের পর সর্বোচ্চ মৃত্যুর সংখ্যার দিক দিয়ে ব্রাজিল দ্বিতীয়। আক্রান্তের দিক দিয়ে সারা বিশ্বে তৃতীয়। সংগঠনটি বলেছে, ২০২০ সালে করোনার বিরুদ্ধে লড়াইয়ে হেরে গেছে ব্রাজিল। ২০২১ সালের প্রথম অর্ধাংশে এই বিয়োগান্তক ঘটনার সামান্য পরিবর্তনও দেখা যাচ্ছে না।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা