আন্তর্জাতিক

আমিরাতে ইফতার পার্টি নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন পবিত্র রমজান মাসে করোনা মহামারির বিস্তার রোধকল্পে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে আমিরাত সরকার। এরই অংশ হিসেবে দুবাই ও আজমানের পর এবার শারজাতেও পবিত্র রমজান মাসের ইফতারে তাবু উৎসব নিষিদ্ধ করা হয়েছে।

করোনা মহামারি সংক্রমণ রোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আমিরাতের জরুরি, সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা দল (ইসিডিএমটি)।

আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক ইফতার তাবু উৎসব নিষিদ্ধ করা হয়েছে। ভোজ সভার আয়োজন, মসজিদ ও বাড়িতে, রেস্টুরেন্ট বা জনসমাগমে ইফতার সামগ্রী বিতরণেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া ইফতার সামগ্রীতে বিশেষ ছাড়ের বিজ্ঞাপন প্রচারেও বিধি-নিষেধ আরোপ করা হয়। শুধুমাত্র আমিরাত সরকার অনুমোদিত দাতব্য সংস্থাকে বিধিমালা অনুসরণ করে ফ্রি খাবার বিতরণের অনুমোদন দেওয়া হয়। সূত্র : খালিজ টাইমস।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা