আন্তর্জাতিক

মালয়েশিয়ান পাম অয়েলের বৈশ্বিক মজুদ কমছে

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক ভোজ্যতেলের বাজারে মালয়েশিয়ান পাম অয়েলের সুদিন ফিরে এসেছে । আন্তর্জাতিক বাজারে চাহিদা থাকায় রফতানিযোগ্য এ পণ্যটির মুল্যবৃদ্ধিসহ প্রবৃদ্ধি অর্জনের সম্ভাবনা তৈরি হয়েছে। এ অবস্থায় চলতি বছর দেশটিতে পাম অয়েলের মাসিক গড় মজুদের পরিমাণ ১৫ লাখ টনের নিচে থাকবে বলে জানিয়েছে মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল (এমপিওসি)। খবর রয়টার্স।

বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল উৎপাদক ও রফতানিকারক দেশ মালয়েশিয়া। কিন্তু উপযোগী আবহাওয়া ও শ্রমিক সংকটে বিদায়ী বছর দেশটিতে ভোজ্যতেল উৎপাদনের পরিমাণ কম ছিল। ফলে গত বছরের শেষের দিকে মালয়েশিয়ার মজুদের পরিমাণ ১২ লাখ ৭০ হাজার টনে নেমে আসে, যা ছিল ১৩ বছরে সর্বনিম্ন।

চলতি অর্থবছর মালয়েশিয়ায় পাম অয়েল উৎপাদনের পরিমাণ বেশ বৃদ্ধির প্রত্যাশা করছে এমপিওসি। উৎপাদনের পাশাপাশি এ বছর রফতানিতেও বড় প্রবৃদ্ধির সম্ভাবনা দেখছে তারা। ফলে এ বছর মজুদের পরিমাণ সামান্যই বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে রাষ্ট্রীয় এ নিয়ন্ত্রক সংস্থা।

এমপিওসির উপ-পরিচালক ফয়সাল ইকবাল সম্প্রতি এক ওয়েবিনারে বলেন, চলতি বছরের প্রথমার্ধে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত পাম অয়েলের বাজার বেশ চাঙ্গা থাকবে। বলতে গেলে বছরব্যাপী এ ধারাবাহিকতা বজায় থাকবে।

তিনি আরও বলেন, চলতি বছর মালয়েশিয়ার পরিশোধন শিল্পে গড়ে ১ কোটি ৫৫ লাখ থেকে ১ কোটি ৫৬ লাখ টনের মতো অপরিশোধিত পাম অয়েল থাকতে পারে। ফলে এবার পরিশোধন কেন্দ্রগুলোও অপরিশোধিত পাম অয়েলের ঘাটতির মুখোমুখি হতে পারে; আমদানির মাধ্যমে যা পূরণ করতে হতে পারে।

এমপিওসির তথ্য মতে, চলতি বছর মালয়েশিয়ার অপরিশোধিত পাম অয়েল উৎপাদনের পরিমাণ ১ কোটি ৯৬ লাখ টনে গিয়ে দাঁড়াতে পারে, যেখানে গত বছর উৎপাদনের পরিমাণ ছিল ১ কোটি ৯১ লাখ টন। অন্যদিকে বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়ায় এ বছর উৎপাদন ধরা হয়েছে ৪ কোটি ৫০ লাখ টন, যেখানে গত বছর ছিল ৪ কোটি ২৩ লাখ টন।

সংস্থার প্রাক্কলন তথ্য অনুযায়ী, এ বছর মালয়েশিয়ার অপরিশোধিত পাম অয়েল রফতানির পরিমাণ ১০ শতাংশ বেড়ে ৪৮ লাখ টনে গিয়ে ঠেকতে পারে। একই সময়ে ইন্দোনেশিয়ায় রফতানির পরিমাণ ১০ শতাংশ কমে যেতে পারে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা