আন্তর্জাতিক

হোয়াইট হাউস ছাড়ার আগেই টিকা নেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহধর্মিণী মেলানিয়া ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট ছেড়ে যাওয়ার আগেই করোনা ভাইরাসের টিকা নিয়েছিলেন।

সাবেক প্রেসিডেন্টের একজন উপদেষ্টা সোমবার (১ মার্চ) এ কথা জানান। বিস্তারিত উল্লেখ না করে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি জানুয়ারিতে হোয়াইট হাউসে টিকা নিয়েছেন।

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ২০ জানুয়ারি দায়িত্ব নেন। তিনি ২১ ডিসেম্বর প্রকাশ্যে টিকা নিয়েছিলেন। কিন্তু ট্রাম্পের টিকা নেয়ার খবর এর আগে প্রকাশ করা হয়নি।

হোয়াইট হাউস ছাড়ার পর রোববার এ প্রথম দেয়া ভাষণে ট্রাম্প বলেন, প্রত্যেকের করোনা ভাইরাসের টিকা নেয়া উচিত।
কিন্তু ট্রাম্পের কিছু সমর্থক তার টিকা নেয়ার বিষয়ে সংশয় প্রকাশ করেছে।

ট্রাম্প অক্টোবরের প্রথম দিকে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে কয়েকদিন থেকে তিনি চিকিৎসা নিয়ে সেরে ওঠেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা