আন্তর্জাতিক

মিয়ানমারে বিক্ষোভকারীদেরকে গুলি

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের ওপর মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর চালানো গুলিতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। হাসপাতাল সূত্রে এ কথা জানা গেছে।

গত ১ ফেব্রুয়ারি দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সান সুচিসহ গুরুত্বপূর্ণ নেতাদের আটক করে সেনাবাহিনী। এর পর থেকে তাদের মুক্তির দাবি ও সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারে ব্যাপক গণবিক্ষোভ চলছে।

মিয়ানমার কর্তৃপক্ষ বিক্ষোভ দমনে ধীরে ধীরে শক্তি প্রয়োগ বাড়াচ্ছে। টিয়ারগ্যাস, জল কামান, রাবার বুলেটসহ এখন তাজা গুলিও ব্যবহার করছে। রোববার বিক্ষোভকালে সবচেয়ে বেশি রক্ত ঝরার ঘটনা ঘটে।ওইদিন দেশজুড়ে অন্তত ১৮ বিক্ষোভকারী প্রাণ হারায়।

মঙ্গলবার উত্তরপশ্চিমাঞ্চলীয় কালে শহরে নিরাপত্তা বাহিনী সরাসরি বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ২০ জন আহত হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।

বিক্ষোভে উত্তাল মিয়ানমারে এ পর্যন্ত ১২শ’রও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে প্রায় ৯ শ এখনও আটক রয়েছে।

এদিকে, সংকটের প্রেক্ষিতে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সংগঠনের ১০ সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীরা ভার্চুয়াল বৈঠকে বসতে যাচ্ছেন। এতে মিয়ানমার প্রতিনিধিও অংশ নিচ্ছেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা