আন্তর্জাতিক

ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের উচ্চঝুঁকিতে থাকা ৩৫টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কুয়েতের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক (ডিজিসিএ)। খবর গালফ নিউজের।

বিজ্ঞপ্তিতে ডিজিসিএ জানিয়েছেন, ওই ৩৫টি দেশের নাগরিকেরা সরাসরি কুয়েত ভ্রমণ করতে পারবেন। তবে সেক্ষেত্রে কুয়েত পৌঁছে অবশ্যই নিজ খরচে হোটেলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এক্ষেত্রে হোটেলের ভাড়াও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

কুয়েতি সংবাদমাধ্যম আল রাইয়ের তথ্যমতে, কোয়ারেন্টাইনের জন্য পাঁচ তারকা হোটেলে দুজনে থাকার মতো কক্ষের ভাড়া ৭২৫ কুয়েতি দিনার ও একজনের কক্ষে ৫৯৫ দিনার, চার তারকা হোটেলে দুজনে থাকার কক্ষ ৫৩০ দিনার, একজনের ৪০০ দিনার এবং তিন তারকা হোটেল দুজন থাকলে ৪০০ দিনার এবং একজনের ক্ষেত্রে ভাড়া ২৭০ দিনার পরিশোধ করতে হবে।

তবে কুয়েতে চিকিৎসা নিতে যাওয়া যাত্রী, শিক্ষার্থী, ১৮ বছরের কম বয়সী এবং কূটনৈতিক সফরকারীরা এই নিয়মের বাইরে থাকবেন।

কুয়েতে পৌঁছেই সব যাত্রীকে হোটেল ভাড়া নেওয়ার প্রমাণ দেখাতে হবে এবং ‘কুয়েত মুসাফির আবেদনপত্র’-এ নিবন্ধন করতে হবে।

আল রাই পত্রিকাকে একটি সূত্র জানিয়েছে, করোনা সংক্রমণের ‘উচ্চঝুঁকিপূর্ণ’ দেশ হিসেবে আরও ৩৩টি দেশের নাম অন্তর্ভুক্ত করতে পারে কুয়েত। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, জার্মানি, দক্ষিণ আফ্রিকার মতো দেশের নাম প্রস্তাব করা হয়েছে।

গত বছরের আগস্টে সীমান্ত খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে করোনা সংক্রমণের উচ্চঝুঁকিতে থাকা দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে কুয়েত। শুরুতে ৩১টি দেশ থাকলেও পরে সেই তালিকায় আফগানিস্তানের নাম যোগ করা হয়। সেপ্টেম্বরে নিষেধাজ্ঞার তালিকায় আসে ফ্রান্স, আর্জেন্টিনা, আর নাম কাটা পড়ে সিঙ্গাপুরের।

নিষেধাজ্ঞার তালিকায় সবশেষ যোগ হয় যুক্তরাজ্যের নাম। অধিক সংক্রামক করোনাভাইরাসের নতুন ধরন শনাক্তের পর তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল কুয়েত।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা