আন্তর্জাতিক

বাংলাদেশসহ ১২ দেশকে ১৬০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক : করোনার টিকা কিনতে বাংলাদেশসহ ১২টি দেশকে ১৬০ কোটি ডলার অর্থায়ন করবে বিশ্বব্যাংক। মার্চের মধ্যেই বিশ্বব্যাংক বোর্ড থেকে ওই তহবিলের অনুমোদন দেয়া হবে। খবর রয়টার্সের।

রয়টার্স জানিয়েছে, এই ১২ দেশের মধ্যে ফিলিপাইন, তিউনিসিয়া ও ইথিওপিয়াও আছে। ১২ দেশ ছাড়াও পরবর্তীতে আরও ৩০ দেশের জন্য একইরকম তহবিল গঠন করা হবে।

শুক্রবার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস করোনাভাইরাসের টিকা কিনতে অর্থায়নের বিষয়টি নিশ্চিত করেছেন। এক হাজার দুই শ কোটি ডলারের কর্মসূচির আওতায় টিকা কেনা ও উৎপাদকদের সঙ্গে দেশগুলোর সই করা চুক্তিকে মানোপযোগী করতে কাজ করবে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জানান, গরিব দেশগুলো ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যে চুক্তি করেছে সেগুলো নিশ্চিত করতে কাজ করছে তারা। ডোজগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে সম্পর্কে আরও বেশি তথ্য দেয়ার জন্য উৎপাদকদের চাপ দেয়া হচ্ছে। এছাড়াও দরিদ্র দেশগুলো যেন আরও বেশি ভ্যাকসিন পায় সে লক্ষ্যে কাজ চলছে।

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বলছেন, স্থানীয় সরকারগুলোর সঙ্গে টিকা বিতরণের সমস্যা চিহ্নিত করে এর সমাধানে কাজ করছে। তাদের ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন বর্তমান ভ্যাকসিন উৎপাদন ব্যবস্থাকে সম্প্রসারিত করতে কিংবা নতুন করে উৎপাদন চালু করতে চারশ কোটি ডলার বিনিয়োগ করতে প্রস্তুত। উন্নত দেশগুলোতেও এ বিনিয়োগ করা হবে।

মালপাস বলেন, ‘তবে এজন্য বর্তমান উৎপাদন ব্যবস্থা নিয়ে আরও তথ্যের প্রয়োজন। আমরা নতুন সক্ষমতা নিয়ে বিনিয়োগ করতে আগ্রহী। যদিও এটি করা বেশ কঠিন। এছাড়া দরিদ্র দেশগুলোতে জি-সেভেন রাষ্ট্রগুলোর টিকা সরবরাহের প্রতিশ্রুতিকে স্বাগত জানাই।

মহামারি রুখতে হাতেগোনা যেসব দেশে টিকাদান শুরু হয়েছে তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের দখলদার দেশটিতে এখন পর্যন্ত প্রতি ১০০ জনে ৮২ জন টিকা পেয়েছে। অন্যদিকে ভারত ও বাংলাদেশে এখন পর্যন্ত প্রতি ১০০ জনে একজনেরও কম মানুষ ভ্যাকসিন পেয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা